সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বর্ণাঢ্য আয়োজনে ১২টি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস শুরু

সাভার,১০ জুন ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (সেশন ২০২৫-২০২৬, ব্যাচ- ২২) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথম দিনের কার্যক্রম বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। সকাল থেকে বিকাল পর্ষন্ত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজের ঐতিহাসিক ক্যাম্পাস। কলেজের ১২টি বিভাগের শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন আয়োজনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রথম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. মোস্তাফিজুর রহমান।এ ছাড়া পৃথক পৃথক সভায় প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা,বিশেষ…

Read More