ভারতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

hottaনয়াদিল্লী, ২১ সেপ্টেম্বর : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে স্থানীয় এক টেলিভিশন নিউজ চ্যানেলের এক সাংবাদিককে বুধবার কুপিয়ে হত্যা করা হয়েছে। বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে হত্যা করে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইয়ে শান্তনু ভৌমিক নামের সাংবাদিক এ হামলার শিকার হন।
পুলিশ এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ইন্ডিজেনাস পিপল’স ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) চার সদস্যকে গ্রেফতার করেছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় টেলিভিশন নিউজ চ্যানেল দিনরাতে কর্মরত এক সাংবাদিক আজ বিকেলে আইপিএফটি ও ত্রিপুরা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদ (টিআরইউজিপি) আয়োজিত বিক্ষোভ-সমাবেশ কভার করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে প্রাণ হারান।
ত্রিপুরা রাজ্যে সাংবাদিক হত্যার কঠোর নিন্দা জানানো হয়েছে। এমন ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ মান্দাইয়ে নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছে। সেখানে রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

Related posts

Leave a Comment