সিলেট, ২১ সেপ্টেম্বর: সিলেটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, ছাতক উপজেলার ঝামক গ্রামের জুনাব আলীর পুত্র আবদুল হক (৩৫) ও জাউয়া লক্ষমসোম এলাকার বাসিন্দা আবদুল করিম (৬০)।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মলেন্দু দেব বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলার জাতুয়াবাজার এলাকায় সুনামগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক আবদুল হক ও আবদুল করিম ঘটনাস্থলে নিহত হন।
আহত সুফিয়ান মিয়া (৪৫), সালেহ আহমদ (৪২) ও রিনা বেগমকে (৩৮) স্থানীয় কৈতক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে রিনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় নিহতদেও লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বাস ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৫৬
