ঢাকা, ২৭ সেপ্টেম্বর : পর পর দুটি বড় বন্যা ও সরকারর সিদ্ধান্তহীনতার কারণে চালের দাম ব্যাপকভাবে বেড়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাংকের অর্ধ-বার্ষিক প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রকাশকালে এ কথা বলেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকারি যে সব সিদ্ধান্ত তা বাস্তবায়নে সময় নেওয়া হয়েছে। শুল্ক কমানো হলে সে অর্ডার বন্দরে পৌঁছতে সময় লেগেছে। ফলে সরকারের কাছে চালের মজুদ না থাকায় ব্যবসায়ী তথা বাজার সুবিধা নিয়েছে। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে।…
Read MoreDay: September 27, 2017
১ অক্টোবর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশ ধরা নিষেধ
চাঁদপুর, ২৭ সেপ্টেম্বর: আগামী ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১ অক্টোবরের আগে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা ট্রাস্কফোর্স ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। এ অভিযানে এসব এলাকায় মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ…
Read Moreহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এরশাদ
রংপুর, ২৭ সেপ্টেম্বর : হঠাৎ অসুস্থ হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম যাদু এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর সফররত এরশাদ মঙ্গলবার সন্ধ্যায় সাহেবগঞ্জ এলাকায় একটি পথসভায় অংশ নেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তার সমস্যা তেমন জটিল নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Read Moreওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, : যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ওয়াশিংটন সময় ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় তাঁর এ অস্ত্রোপচার করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম যুক্তরাষ্ট্রের রাজধানী থেকে আজ সকালে ‘ওয়াশিংটনের একটি হাসপাতালে ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর, সকাল ৬টা) প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।’ প্রেস সচিব বলেন, এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন…
Read Moreবরিশালে ইয়াবাসহ আটক ৪
বরিশাল, ২৭ সেপ্টেম্বর : বরিশাল নগরে পৃথক তিনটি অভিযানে দুই সহোদরসহ চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বরিশাল নগরের কাশিপুর পোস্ট অফিস বাজারে অভিযান চালানো হয়। এ সময় মো. বাবু রাঢ়ী ও মো. সোহাগ রাঢ়ীকে দু’শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শের-ই-বাংলা সড়কের চৌহুমপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন বাপ্পিকে ১৫৫ পিস…
Read Moreগণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর
ঢাকা, ২৮ সেপ্টেম্বর : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার আবেদন ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ২.৫ থাকতে হবে। তবে ফিজিওথেরাপিতে ভর্তির জন্য জিপিএ ৩.৫ প্রয়োজন। আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর…
Read Moreডিপজলের অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকা, ২৭ সেপ্টেম্বর : চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তার হার্টের অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, অলিজা মনোয়ারের সঙ্গে সোমবার আমার কথা হয়েছে। সোমবার ডিপজলের হার্টের অস্ত্রোপচার করা হয়েছে। হার্টের রক্তনালিতে একাধিক ব্লক পাওয়া গেছে। তিনটি রিং পরানো হয়েছে। ডাক্তার এক মাসের পর্যবেক্ষণে রাখবেন। তাই আপাতত সিঙ্গাপুরে থাকতে হবে তাকে। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, মঙ্গলবার বিকালে হৃদ্রোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড…
Read Moreরোহিঙ্গা সংকট নিরসনে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি
ঢাকা, ২৭ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোহিঙ্গাদেরকে স্বদেশ ভূমি রাখাইন রাজ্যে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সরকারের প্রতি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সুইস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেন্সটেইন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন রাষ্ট্রপতির বক্তব্য উদ্ধৃত করে বলেন, তিনি (রাষ্ট্রপতি) রাষ্ট্রদূতকে বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা। মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতার কারণে যে সকল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে ফেরৎ নিতে মিয়ানমার সরকারকে…
Read Moreরোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দ্বিগুণ করার আহ্বান ইউএনএইচসিআর’র
ঢাকা, ২৭ সেপ্টেম্বর: ইউএনএইচসিআর মঙ্গলবার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্বিগুণ করার আহ্বান জানিয়ে বলেছে, মিয়ানমার থেকে গত মাসে পালিয়ে আসা আনুমানিক চার লাখ ৩৬ হাজার রোহিঙ্গার অবস্থা আরো শোচনীয় হতে পারে। ইউএনএইচসিআর এর মুখপাত্র এ্যাড্রিয়ান এডওয়ার্ড জেনেভায় ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে ইউএনএইসিআর বাংলাদেশে চতুর্থ দফা ত্রাণবাহী বিমানপাঠিয়েছে। ১শ’ মেট্রিকটন ত্রাণ সামগ্রীসহ ইউএনএইচসিআর-এর ভাড়া করা বোয়িং ৭৭৭ মালবাহী বিমানটি ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছে। আরো দুটি ত্রাণবাহী বিমানের বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে।’ তিনি বলেন, সেখানে ব্যাপক প্রচেষ্টা চালানোর পরও নিরাপত্তার আশায় সেখানে ছুটে আসা বিপুল জন স্রোতের চাহিদা…
Read More৬ হাজার রোহিঙ্গা এতিম শিশুর স্মার্ট কার্ড দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়
ঢাকা, ২৭ সেপ্টেম্বর : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা প্রায় ৬ হাজার অভিভাবকহীন এতিম রোহিঙ্গা শিশুকে স্মাট কার্ড দেয়ার মাধ্যমে তাদের থাকা খাওয়াসহ সব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবিরসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুর জন্য স্মার্ট কার্ড…
Read More