কেরাণীগঞ্জের আলিপুরে প্রায় এক’শ কোটি টাকার ভেজাল সার জব্দ,কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার, ১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারের হেমায়েতপুরের পাশে কেরাণীগঞ্জ এর আলিপুর এলাকায় একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট অমিত দেব নাথ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান,হেমায়েতপুরের পাশে আলিপুর এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাইদুর রহমান নামের এক ব্যক্তি মেঘনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা খুলে দেশের নামী দামী কোম্পানীর নাম ও মোড়ক ব্যবহার করে ভেজাল ভাবে কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করে আসছিলো।…

Read More

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ ও ওষুধে ভ্যাট ছাড়

১১ জুন,২০২০ (বিবিনিউজ): বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোভিড-১৯ পরীক্ষার কিট ও কোভিড নিরোধক ওষুধ আমদানি,উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাব করেছেন। এর পাশাপাশি অর্থমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য দেশে উৎপাদিত পিপিই ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক প্রত্যাহারের প্রস্তাব করেছেন।এছাড়া তিনি চিকিৎসা সামগ্রী জীবনুমূক্তকরণে ব্যবহার্য অটোকেলেভ মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করেন। একইসাথে বৈশ্বিক দুর্যোগকালে জনগনের মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রাখতে মেডিটেশন সেবার ওপর মূসক অব্যাহতি বলবৎ রাখার প্রস্তাব…

Read More

২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

১১ জুন ,২০২০(বিবিনিউজ):জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বিকাল ৩টা ৪ মিনিটে বাজেট তুলে ধরা শুরু করেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পাশাপাশি অর্থমন্ত্রী মুস্তফা কামালেরও এটি দ্বিতীয় বাজেট। এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন অর্থবছরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮…

Read More

করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা

১১ জুন ,২০২০(বিবিনিউজ):২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের চেয়ে বাড়ানো হয়েছে। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা পর্যন্ত। বার্ষিক আয় ৩ লাখ টাকা হলে কর দিতে হবে না। চলতি বছরে যা আছে আড়াই লাখ টাকা। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বক্তৃতায় বলা হয়েছে, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা র। এর পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের…

Read More

কর বাড়ল, মোবাইলে রিচার্জে ১০০ টাকায় ২৫ টাকা নেবে সরকার

১১ জুন ,২০২০(বিবিনিউজ):বাজেটে মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে সরকার। এই দফায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা গত বছরও একই হারে বাড়ানো হয়েছিল। অর্থমন্ত্র আ হ ম মুস্তাফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০–২১ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেন, এতে এই নতুন করে এই কর বাড়ানো হয়। বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই কার্যকর হয়। ফলে বাড়তি কর টেলিযোগাযোগ কোম্পানি নিজেরা বহন না করলে গ্রাহকের ওপর চাপবে। নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও…

Read More

বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০’এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করে ‘দি বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০’এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে ‘৬৫ বছরের উর্ধ্বের কোন ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর করা যাবে না’, সংক্রান্ত ‘অনুবিধিটি’ বিলুপ্ত হবে এবং সেক্ষেত্রে ৬৭ বছর পর্যন্ত এই পদে নিয়োগ প্রদান করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। তিনি বলেন,…

Read More

ধামরাইয়ের  বিসিক শিল্প নগরীর প্রকল্প উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

১৫ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা শুধু চীনে না সারা বিশ্বের বাজারে এটা একটা প্রতিক্রিয়া বাংলাদেশ থেকে তার কোন বিছিন্ন না বাংলাদেশে যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে সেগুলো ডেভলাপার ওয়ারকিং এখানে এভেট হচ্ছে করোনা ভাইরাসের কারণে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন। রোববার বিকেলে ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় বিসিক শিল্প নগরীর প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ন এসময় আরও বলেন,করোনা ভাইরাসের কারণে চীন থেকে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদনে যে কাচামাল আনা হতো এখন তা বন্ধ রয়েছে করোনা ভাইরাসে শুধু বাংলাদেশে…

Read More

কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার

৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে…

Read More

চীনের প্রবৃদ্ধি হ্রাস

১৬ অক্টোবর, ২০১৯ ( বিবিনিউজ ) : চীনের জিডিপি প্রবৃদ্ধি গত প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে কমে চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ৬ শতাংশ। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাবে এই প্রবৃদ্ধি মন্থর হয়েছে। এএফপি’র জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মোট দেশীয় উৎপাদন প্রবৃদ্ধির হার (জিডিপি) দ্বিতীয় ত্রৈমাসিকের ৬.২ শতাংশ থেকে কমে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬ শতাংশে দাঁড়াতে পারে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ১৩ জন অর্থনীতিবিদ এ আশংকার কথা ব্যক্ত করেন। ১৯৯২ সালের পরে এটিই সবচেয়ে নিম্ন প্রবৃদ্ধির ত্রৈমাসিক। তবে পুরো বছরের…

Read More

চীনের প্রবৃদ্ধি হ্রাস

১৬ অক্টোবর, ২০১৯ ( বিবিনিউজ ) : চীনের জিডিপি প্রবৃদ্ধি গত প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে কমে চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ৬ শতাংশ। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাবে এই প্রবৃদ্ধি মন্থর হয়েছে। এএফপি’র জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মোট দেশীয় উৎপাদন প্রবৃদ্ধির হার (জিডিপি) দ্বিতীয় ত্রৈমাসিকের ৬.২ শতাংশ থেকে কমে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬ শতাংশে দাঁড়াতে পারে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ১৩ জন অর্থনীতিবিদ এ আশংকার কথা ব্যক্ত করেন। ১৯৯২ সালের পরে এটিই সবচেয়ে নিম্ন প্রবৃদ্ধির ত্রৈমাসিক। তবে পুরো বছরের…

Read More