বাংলাদেশী শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক:কে এম আলী আজম

সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):শতভাগ সংস্কার কার্যক্রম সম্পন্নকারী পোশাক কারখানাগুলোকে দ্রুত সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার ফ্যাশন ডট কম লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শ্রম ও কর্মসংস্থান সচিব এসময় আরও বলেন বাংলাদেশী শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তারা কারখানা গুলোতে এখন কাজের মান ভালো করছে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ একদিন বাংলাদেশ রেমিটেন্স এ বিশ্বের মধ্যে প্রথম হবে। পরে শ্রম সচিব আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অরবিটেক্স ও ডেবুনেয়ার কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনে এসময়…

Read More

বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছে

০৬ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম দেখা গেছে। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ভোট নেওয়া হচ্ছে। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক বড় দুই জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে একটি প্যানেল দিয়েছে। এর বিপরীতে নতুন জোট স্বাধীনতা পরিষদ খণ্ডিত প্যানেল দেওয়ায় সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে ছয় বছর পর ভোট হচ্ছে। তবে স্বাধীনতা পরিষদ চট্টগ্রাম অঞ্চলে প্রার্থী না দেওয়ায় সেখানে সম্মিলিত…

Read More

চালের দাম এক সপ্তাহের মধ্যেই কমবে

বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য মাঝখানে দুই-তিন দিন যানবাহনের সমস্যা ছিল। এ কারণে চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যান্যদের সাথে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমে আসবে। এ মাসে চালের দাম আর বাড়েনি— একথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চিকন চালের দাম কিছুটা…

Read More

ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি ব্যক্তিদের ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সকল তফসিলি ব্যাংক হতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করার জন্য নির্দেশন দিয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবরে প্রেরিত এক সার্কুলারে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণ খেলাপী ব্যক্তিগণ জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন বিধায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। সার্কুলারে এই প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার…

Read More

চেম্বার গঠন ও এফটিএ স্বাক্ষরে ব্রাজিল-বাংলাদেশ একমত: বাণিজ্যমন্ত্রী

চেম্বার গঠন ও এফটিএ স্বাক্ষরের বিষয়ে ব্রাজিল-বাংলাদেশ উভয় দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা ডি অরিভেরা জুনিয়র এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ব্রাজিল-বাংলাদেশ চেম্বার গঠনের পর উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্যে উৎসাহিত হবেন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাকের একটি সম্ভাবনাময় বাজার। কিন্তু অধিক ট্যারিফের কারণে বাংলাদেশ ব্রাজিলে আশানুরুপ রপ্তানি করতে পারছে না। সেখানে পণ্য রপ্তানি করতে প্রায় ৩৫ শতাংশ হারে ট্যারিফ প্রদান করতে হয়। এফটিএ স্বাক্ষরের মাধ্যমে…

Read More

ফি ছাড়া আসবে রেমিট্যান্স : অর্থমন্ত্রী

প্রবাসীরা যাতে বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারেন সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, ‘এখন প্রবাসীদের ফি দিয়ে টাকা পাঠাতে হয়। ফি দিয়ে যাতে পাঠাতে না হয় তার একটি প্রস্তাব আমরা বিবেচনা করছি। যারা রেমিট্যান্স পাঠান তাদের একটা কষ্ট আছে। তাদের কিভাবে সে খরচ দেওয়া যায় তা নিয়ে কাজ চলছে। আশা ছিল স্কিমটি কিছুদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারব। তবে আমি নিশ্চিত নই যে, এটি করে…

Read More

আসছে পুলিশের নতুন ব্যাংক

‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’ নামে আসছে পুলিশের ব্যাংক। ব্যাংকটির অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বৈঠকে ব্যাংকের অভ্যন্তরীণ বোনাস ও আয়ব্যয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রাস্ট্র ব্যাংকের আদলে পুলিশ বাহিনীর জন্য একটি স্বতন্ত্র ব্যাংকের অনুমোদন চেয়ে গত মার্চে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে পুলিশ সদর দপ্তরের কল্যাণ ট্রাস্ট। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল। এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী…

Read More

জুলাইয়ে বেড়েছে প্রবাসী আয়

০২ আগস্ট ২০১৮(বিবিনিউজ):চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩১ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের জুলাইয়ে যা ছিল ১১১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে প্রবাসী আয় আসা বেড়েছে ১৮ দশমিক শূন্য ৫ শতাংশ।আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী আয় আসে ১৩৮ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ জুনের চেয়ে জুলাইয়ে প্রবাসী আয় আসার পরিমাণ কমেছে। রোজা ও ঈদ সামনে রেখে গত অর্থবছরের শেষ দুই মাস মে ও জুনে বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।…

Read More

বিদেশের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক সামগ্রির মূল্য বৃদ্ধির আহ্বান তোফায়েলের

ঢাকা, ১৭ জুলাই : বিদেশের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক সামগ্রির মূল্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও মান উন্নয়ন করলেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক সামগ্রির মূল্য বাড়েনি।’ আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল (আরসিসি): শেয়ারিং প্রগ্রেস এ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট, বিজিএমইএ সভাপতি…

Read More

ঋণ ও আমানতে সুদ কমছে আজ থেকে

ব্যাংক খাতে ঋণের সুদহার পহেলা জুলাই থেকে সিঙ্গেল ডিজিটে নামবে বলে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি’র ঘোষণা দিয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে ব্যাংক হলিডের কারণে গতকাল রবিবার লেনদেন বন্ধ থাকায় ঋণ ও আমানতে ব্যাংকগুলো আজ সোমবার থেকে নতুন সুদহার কার্যকর করবে। প্রথম পর্যায়ে ব্যাংকগুলো শুধু শিল্প ঋণে ৯ শতাংশ সুদ নেবে। আর তিন মাস মেয়াদি আমানতে সুদ দেবে সর্বোচ্চ ৬ শতাংশ। পর্যায়ক্রমে অন্য সব ক্ষেত্রে সুদহার কমানো হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এদিকে, আজ সোমবার গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংকগুলোর এমডিদের একটি পূর্ব নির্ধারিত বৈঠক হওয়ার কথা…

Read More