
সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):শতভাগ সংস্কার কার্যক্রম সম্পন্নকারী পোশাক কারখানাগুলোকে দ্রুত সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।
শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার ফ্যাশন ডট কম লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান সচিব এসময় আরও বলেন বাংলাদেশী শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তারা কারখানা গুলোতে এখন কাজের মান ভালো করছে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ একদিন বাংলাদেশ রেমিটেন্স এ বিশ্বের মধ্যে প্রথম হবে।
পরে শ্রম সচিব আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অরবিটেক্স ও ডেবুনেয়ার কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক অতিরিক্ত সচিব শিবনাথ রায়,উপ মহাপরিদর্শক সেইফটি কামরুল ইসলাম,ঢাকা কার্যালয়ের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল,ফ্যাশন ডট কমের ম্যানেজিং ডিরেক্টর খান মনিরুল আলম,এ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স এইচ আর রাকিব,ডিরেক্টর আজম খান,ব্যবস্থাপক প্রশাসন আলমগীর হোসেনসহ আরো অনেকে।
