
সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিষ্টার ভবনের কাউন্সিল কক্ষে এ আলোচনা সভা শুরু হয়। আলোচনায় আন্দোলনরত সকল শিক্ষক ও শিক্ষার্র্থী অংশ গ্রহন করেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাস বলেন সমস্যা সমাধানের লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ রফিক জব্বার হলের সামনে বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের সাধারণ সম্পাদক সায়মুমকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ।
উল্লেখ্য গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অবরোধসহ নানা কর্মসুচী পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।
