রাবিতে জুয়া খেলার অভিযোগে ছয়জন গ্রেপ্তার

০৩ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):জুয়া খেলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাব থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে মতিহার থানা-পুলিশ এই ছয়জনকে আটক করে।গ্রেপ্তার ছয়জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। থানা ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রক্টরিয়াল বডি, মহানগর পুলিশ ও মতিহার থানা-পুলিশ বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অভিযান চালায়। সেখানে ৩৫-৪০ জন ব্যক্তি তাস খেলছিলেন। পুলিশ সেখান থেকে বিপুল পরিমাণ তাস উদ্ধার করে। আর ১২…

Read More

ইসির সার্ভারে আরও ৪৬ ভুয়া এনআইডি

০৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ):রোহিঙ্গা এক নারীর ভুয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সুরক্ষিত সার্ভারে থাকার ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। আরও ৪৬টি ভুয়া এনআইডির তথ্য ইসির সার্ভারে পেয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। নির্বাচন কার্যালয়ের নথিপত্রে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তবে কীভাবে এসব তথ্য সার্ভারে দেখা যাচ্ছে, কে বা কারা জড়িত, তা শনাক্ত করতে পারেনি চট্টগ্রাম পুলিশ কিংবা ইসি। ইসির কর্মকর্তারা জানান, ইসির প্রতিটি কম্পিউটারে আলাদা আইপি (ইন্টারনেট প্রটোকল) নম্বর রয়েছে। নম্বর জানা না থাকলে ইসির সার্ভারে তথ্য আপলোড করা যাবে না। আর এই কাজ…

Read More

ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে ৫ জনের প্রাণহানি

৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ভয়াবহ ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে ৫ জনের প্রাণহানি হয়েছে। পাঁচ মাত্রার ঝড়টি রোববার বাহামা দ্বীপপুঞ্জের এ্যাবাকোতে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ২৯০ কিলোমিটার। বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস একে ঐতিহাসিক ট্রাজেডি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাহামা পুলিশ এ্যাবাকোতে ৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেন। এদিকে, মিয়ামী ভিত্তিক যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, ঝড়টি মঙ্গলবার দুর্বল হয়ে ৩ মাত্রায় রূপ নিয়েছে। এখন ঘন্টায় বাতাসের গতিবেগ ২০৫ কিলোমিটার। কেন্দ্র থেকে ডোরিয়ান গ্রান্ড বাহামা আইল্যান্ড অতিক্রম করছে বলে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Read More

ফিফা বর্ষসেরা পুরস্কারের তালিকায় মেসি, রোনালদো ও ভিরজিল ফন ডিক

৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য প্রনীত সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হযেছেন লিভারপুলের সেন্টার ব্যাক ভিরজিল ফন ডিক। এর আগে এই ডাচ আন্তর্জাতিক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে টপকে জিতে নিয়েছেন উয়েফা বর্ষ সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। গত সপ্তাহের ইউরোপীয় সংক্ষিপ্ত তালিকার ওই তিন তারকাই ফিফার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। আগামী ২৩ সেপ্টেম্বর ইতালরি মিলান নগরীতে ঘোষনা করা হবে এবারের ফিফা বর্ষ সেরা পুরস্কার বিজয়ীদের নাম। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ে লিভারপুলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফন ডিক। এদিকে উয়েফা বর্ষ সেরা নারীর খেতাব জয়ী ইংল্যান্ডের ফুল…

Read More

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে প্রশংসা সৌদির নৌ প্রধান

৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা সফররত সৌদি নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি ১১ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সৌদি নৌ প্রধান মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচ্যুত এ সকল রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা কক্সবাজারের যেসব স্থানে আশ্রয় নিয়েছে, তারা ওখানকার স্থানীয়দের তুলনায় বেশি।…

Read More

জাবির প্রশাসনিক ভবন অবরোধ

সাভার,৩ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের কার্যালয় অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার সকাল আটটা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সার্থে গাছ কেটে হল নির্মাণ শুরু করা হয়েছে এসময় তিনি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহবান জানান।

Read More