
সাভার,৩ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের কার্যালয় অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।
মঙ্গলবার সকাল আটটা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সার্থে গাছ কেটে হল নির্মাণ শুরু করা হয়েছে এসময় তিনি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহবান জানান।
