সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|
সোমবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প সিপিসি ২|
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়| এসময় তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকরা অংশ নেন| এসময় আলোচনা সভায় সঠিক প্রশ্ন ও উত্তরদাতাকারী ছাত্র-ছাত্রীদের মাঝে র‌্যাবের পক্ষ থেকে পুরুস্কার তুলে দেওয়া হয়|
সাভার এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি লক্ষে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয় বলে জানান র‌্যাব|

Related posts

Leave a Comment