আশুলিয়ার জিরাবো এলাকায় গাছ কেটে নেওয়ার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সাভার প্রতিনিধি, ৯ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী আমজাদ হোসেন নামের এক ব্যক্তি।
গেল রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় এ গাছ কাটার এ ঘটনা ঘটে। এঘটনায় আজ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীর (৫৫) নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভোক্তভোগী আমজাদ হোসেন জানান, ইয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর বিতর্কিত ব্যক্তি এবং জিরাবো উত্তরপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ আলী তার ছেলে মেহেদী (২২), আকাশ (২০) ও তার সহকারি মোহাম্মদ আলী (৩৮) সহ অজ্ঞাতনামা ৬/৭জন রাতের আধারে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের জমিতে প্রবেশ করে এবং জমিতে থাকা নারিকেল, তাল গাছসহ বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেটে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গেলে তারা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এদিকে ওই বিতর্কিত ইউপি সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুই বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টারের ছাইন জাল করে নানা অপরাধ করার ও অভিযোগ রয়েছে। অবিলম্বে এই বির্তকিত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয়ে ওই ইউপি সদস্য সাংবাদিকদের বলেন টাকা ও ক্ষমতা থাকলে সব অপরাধ করা যায়। স্থানীয় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন এই ইউপি সদস্য গুপ্তচর তাকে অব্যশই আইনের আওতায় আনা উচিত।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related posts

Leave a Comment