সাভার প্রতিনিধি, ১২ জুলাই ২০২০(বিবিনিউজ):বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার সকাল থেকেই কারখানার সামনে প্রায় চার হাজার শ্রমিক অবস্থান নেয়। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে পুলিশের জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা জানায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলন্স কারখানায় ৭৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পরে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিলে কারখানাটি গত কয়েকদিন আগে শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ না করে অবৈধ ভাবে বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ। পরে আজ কারখানাটি…
Read MoreDay: July 12, 2020
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু
সাভার প্রতিনিধি,১২ জুলাই ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের মধ্যেই আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। রোববার সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে ক্লাসে যুক্ত হন। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়,করোনা ভাইরাসের মধ্যে গত কয়েক মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে অনলাইনে ক্লাস নেওয়ায় শিক্ষা ব্যবস্থার গতি ফিরিয়ে আসবে বলে মনে করেন তারা। শিক্ষা ব্যবস্থা সচল করার জন্য করোনা ভাইরাসের মধ্যেও অনলাইসে ক্লাস শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.আমির হোসেন।
Read Moreমুজিববর্ষে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১২ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মন্ত্রণালয়ের নেয়া কর্মসূচীর অগ্রগতি পর্যালোচনা বিষয়ে আয়োজিত এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৬ জুলাই সকাল এগারোটায় গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছ রোপন করার মাধ্যমে শত লক্ষ (এক কোটি) গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করবেন।…
Read Moreকরোনা টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজির চেয়ারম্যান সাবরিনা গ্রেফতার
১২ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ সাবরিনাকে গ্রেফতারের বিষয়টিনিশ্চিত করেন। তিনি বলেন, করোনা টেস্ট নিয়ে জেকেজি হাসপাতালের জালিয়াতির ঘটনায় তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্তের স্বার্থে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হয়। জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট নিয়ে…
Read More