ট্যানারি শিল্প বাঁচাতে সরকারের কাছে প্রণোদনার দাবি

সাভার প্রতিনিধি,৫ জুলাই ,২০২০(বিবিনিউজ):মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সাভারে ট্যানারি কারখানাগুলোতে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় ও কারখানায় চামড়া না আসায় চরম বিপাকে পড়েছেন কারখানার মালিকরা। এমন অবস্থায় ট্যানারি কারখানাগুলোকে বাঁচাতে ও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষরা। জানা যায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীতে ট্যানারি কারখানাগুলো অবস্থিত। দেড় শতাধিক এর বেশী কারখানা হলেও বর্তমানে শতাধিক ট্যানারি কারখানা চালু রয়েছে। কারখানাগুলোতে কাজ করছে কয়েক হাজার শ্রমিক। করোনা ভাইরাসের কারণে ট্যানারি কারখানাগুলোতে বিদেশ থেকে কাজের অর্ডার আসছে না সেই…

Read More

সাভারে গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার

সাভার,৫ জুলাই,২০২০(বিবিনিউজ):সাভারে এক নারী গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসষ্ট্যান্ড এলাকায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় পোশাক কারখানা অবনী ফ্যাশন গার্মেন্টস এর শ্রমিক সুরাইয়া আক্তারকে (৪০) উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ওই নারী শ্রমিক অগ্রদুত পরিবহন…

Read More

সাভারে করোনায় শিক্ষকের মৃত্যু

সাভার প্রতিনিধি,৫ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেছেন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও (৫০)। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানায়,সাভারের রাজাশন এলাকায় নিজ বাড়িতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান নয়ন রোজারিও। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত তার মৃত্যুর বিষয়টি নিশিচত করেছেন সাভার পৌরসভার আট নং ওয়ার্ডএর কাউন্সিলর সেলিম মিয়া।

Read More

অনুশীলনের জন্য খেলোয়াড়দের সরঞ্জাম দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : নিজ বাড়িতে ফিটনেস ট্রেনিংয়ের সরঞ্জাম না থাকা ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ক্রিকেটারের বাড়ীতে ফিটনেস অনুশীলনের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। বিষয়টি আমলে এনে তারা যাতে বাড়ীতে বসেই নিরবিচ্ছিন্ন অনুশীলন চালিয়ে যেতে পারে বা নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন সেই লক্ষ্যে সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ঘরে বসে শতভাগ ফিটনেস ধরে রাখা সম্ভব নয়-বোর্ড সেটা বেশ ভালভাবেই জানে । তাই অন্তত ৮০ ভাগ ফিটনেস ধরে রাখতে ক্রিকেটারদের সহায়তা করার উদ্যোগ নিয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসা কর্মকর্তা…

Read More

উইজডেনের তালিকায় স্থান পাওয়ায় সাকিবের সন্তুষ্টি প্রকাশ

  ৫ জুলাই ২০২০ (বিবিনিউজ): ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সম্মানজনক তালিকায় স্থান পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষ অল রাউন্ডার সাকিব আল হাসান। তালিকায় ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ মোস্ট ভেলুয়েবল প্লেয়ারের (এমভিপি) স্থান লাভ করেছেন তিনি। নিজের ফেইসবুক পাতায় প্রতিক্রিয়া জানিয়ে সাকিব বলেন,‘ অসাধারণ সব ক্রিকেটারদের সম্মানজনক এই তালিকায় জায়গা পাওয়া এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে বিশাল সম্মানের।’ ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে সাকিব ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনিত হয়েছেন। ক্রিকভিজের মার্কেট লিডিং বিশ্লেষনের ভিত্তিতে বিশ্বেরসব আন্তর্জাতিক ক্রিকেটারের ‘ ম্যাচ প্রভাবের ভিত্তিতে’…

Read More

বিদেশ ফেরত ২১৯ বাংলাদেশি কারাগারে

৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকাবস্থায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করায় কুয়েত, কাতার ও বাহরাইন প্রবাসি ২১৯ বাংলাদেশিকে আজ কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র জানিয়েছে, গতকাল শনিবার বিদেশ ফেরত ২১৯ জনকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২১৯ জন প্রবাসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছেন তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ। তিনি আদালতে উপস্থাপিত আবেদনে উল্লেখ করেন, বিদেশ ফেরত ২১৯ জন বাংলাদেশি কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় সেদেশের…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়লেন ২০০ গবেষক

০৫ জুলাই, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারিতে ছয় মাসে বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যেই বাতাসে করোনাভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ২০০ জনের বেশি গবেষক। নিউইয়র্ক টাইমস ও লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে করোনাভাইরাসের শুধু দুটি ধরনের সংক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে। একটি হচ্ছে আশপাশের কোনো সংক্রমিত ব্যক্তির কাছ থেকে শ্বাস-প্রশ্বাসের ফোঁটা (ড্রপলেট) শ্বাসের মাধ্যমে ঢুকে গেলে সংক্রমণ ছড়ায়। আরেকটি হচ্ছে দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর…

Read More

বিদ্যুৎ বিভাগের স্বীকারোক্তি

০৫ জুলাই ,২০২০(বিবিনিউজ):সারা দেশে ৬২ হাজার ৯৬ জন গ্রাহক বিদ্যুতের অতিবিলের শিকার হয়েছেন। এ জন্য ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্কফোর্স। আজ রোববার দুপুরে বিদ্যুৎ বিভাগ আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগ জানায়, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের সবার বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ-সচিব সুলতান আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে আমাদের রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং করতে পারেননি। এ জন্য এই সমস্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিভিন্ন কোম্পানির মাঠপর্যায়ে করোনায়…

Read More

করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২০তম দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৯ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন…

Read More