৬ জুলাই, ২০২০(বিবিনিউজ):শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক অনলাইন আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দীপু মনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে লেখাপড়া চালিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইতোমধ্যে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শুধু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দিতে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার…
Read MoreDay: July 6, 2020
রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান, আটক ৮
০৬ জুলাই ,২০২০(বিবিনিউজ):চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে বিল আদায়, ভুয়া প্রতিবেদন তৈরিসহ নানা অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব। সেখান থেকে হাসপাতালটির ব্যবস্থাপকসহ আটজনকে আটক করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদ পলাতক। আজ সোমবার দুপুরের পর থেকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ওই হাসপাতালে অভিযান শুরু করে র্যাব। এতে নেতৃত্ব দেন র্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। সন্ধ্যার পর তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। র্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের ব্রিফিং থেকে জানা যায়, রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিন ধরনের অভিযোগ ও অপরাধের প্রমাণ পেয়েছেন তাঁরা। প্রথমত, তারা…
Read Moreকিংবদন্তী সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই
০৬ জুলাই ,২০২০(বিবিনিউজ): দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত…
Read More২৪ ঘন্টায় করোনায় বেড়েছে সুস্থতা
৬ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২১তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৯৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত…
Read Moreসাভারের আশুলিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
সাভার প্রতিনিধি,৬ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিহাব দেওয়ান নামের (২২) এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রাতে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজ শিক্ষার্থী জিরাবো পশ্চিমপাড়া এলাকার মৃত আন্নু দেওয়ানের ছেলে। তিনি আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। দিয়ে পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শিহাব। এ সময় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন ও বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে…
Read More