২৭ জুলাই, ২০২০(বিবিনিউজ):নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় ‘ভুল’ রিপোর্ট দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন ঐশী খান। আজ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তিনি এই অভিযোগ করেন। ঐশী খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে। তাঁর দাবি, অধিদপ্তর ভুল রিপোর্ট দেওয়ায় তাঁর (ঐশী খান) ও তাঁর বাবার সম্মানহানি হয়েছে। যা অমার্জনীয় অপরাধ। ঐশী অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় মানুষকে অযথা হয়রানি হতে না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। ঐশী খানের করোনা পরীক্ষার রিপোর্ট প্রসঙ্গে…
Read MoreDay: July 27, 2020
ধামরাই থেকে পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব ৪
ষ্টাফ রিপোর্টার,২৭ জুলাই ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। আজ ভোর রাতে ধামরাইর ঢুলিভিটা এলাকা থেকে গোপন সংবাদের ভিতিত্বে তাদেরকে আটক করে র্যাব ৪। আটককৃত জঙ্গি সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মিজানুর রহমান পলাশ (৩৫),দুরুল হুদা (৪৫),আব্দুর রশিদ (২১),রাসেল মিয়া (২৭),ও আব্দুল হাই। এসময় তাদেও কাছ থেকে রাষ্ট্র বিরোধী উগ্রবাদী বিভিন্ন বই উদ্ধার করা হয়। র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন আটককৃত জঙ্গি সদস্যদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে…
Read Moreসাভারে পালিত হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
সাভার প্রতিনিধি,২৭ জুলাই ২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।এ উপলক্ষে সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেমায়েতপুর এলাকায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন,সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সহ সভাপতি মাহবুবা পারভীন,রঞ্জিত সাহা,রঞ্জন দাস রুনু,দপ্তর সম্পাদক টিপু…
Read Moreসাভারে নকল পণ্য ও ঔষধ তৈরির ২ কারখানায় র্যাবের অভিযান
সাভার প্রতিনিধি,২৭ জুলাই ,২০২০(বিবিনিউজ):সাভারে অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি ও স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া ও সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করেন র্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র্যাব ৪ জানায়,বনগাঁও ইউনিয়য়ের গান্ধারিয়া এলাকায় ইয়ামিন ক্যামিকেল কারখানার মালিক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে হেক্সিসলসহ বেশ কয়েকটি পণ্য নকল ভাবে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা…
Read Moreআজ সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন
২৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ। সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে (২৭ জুলাই) জন্ম গ্রহন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার…
Read Moreগত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৭ ,নতুন শনাক্ত ২৭৭২ জন
২৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৪২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্তের হার কমেছে, বেড়েছে সুস্থতার হার। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। গতকাল ১০ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৭৫ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় এই হার ছিল ২২ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক শূন্য ১ শতাংশ কম। দেশে এ…
Read More