ধামরাই থেকে পাঁচ জঙ্গিকে আটক করেছে র‌্যাব ৪

ষ্টাফ রিপোর্টার,২৭ জুলাই ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।
আজ ভোর রাতে ধামরাইর ঢুলিভিটা এলাকা থেকে গোপন সংবাদের ভিতিত্বে তাদেরকে আটক করে র‌্যাব ৪। আটককৃত জঙ্গি সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মিজানুর রহমান পলাশ (৩৫),দুরুল হুদা (৪৫),আব্দুর রশিদ (২১),রাসেল মিয়া (২৭),ও আব্দুল হাই। এসময় তাদেও কাছ থেকে রাষ্ট্র বিরোধী উগ্রবাদী বিভিন্ন বই উদ্ধার করা হয়।
র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন আটককৃত জঙ্গি সদস্যদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Related posts

Leave a Comment