সাভার প্রতিনিধি,২২ জুলাই ,২০২০(বিবিনিউজ):সাভারে একটি ব্রীজ ভেঙ্গে ফেলার পরে নতুন ব্রীজ নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। ব্রীজ নির্মাণের জন্য সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান রড সিমেন্ট নিয়ে আসলেও ব্রীজের কাজ না করে সেগুলো নিয়ে উধাও হয়ে গেছে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়,সাভার পৌরসভার পাশে নামা গেন্ডা উলাইল ও বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় শহীদ স্মরণী শাখা সড়কের সাধাপুর খালের উপরে একটি পুরাতন ব্রীজ ভেঙ্গে ফেলে নতুন একটি বেহলী ব্রীজ নির্মাণের জন্য যৌথ ভাবে উদ্যোগ নেন সাভার উপজেলা প্রশাসন ও পৌরসভা। গত চার মাস আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ব্রীজটি নির্মাণের…
Read MoreDay: July 22, 2020
সাভারের ইউএনও পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি
সাভার প্রতিনিধি,২২ জুলাই,২০২০(বিবিনিউজ):নানা অনিয়মের অভিযোগে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা। সাভারের নির্বাহী অফিসার পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ বদলি করা হয় । উল্লেখ্য, সাভার উপজেলা পরিষদে প্রথমবারের মতো কোনো নারী নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন। শামীম আরা নীপা ২৯ ব্যাচের ক্যাডার বলে জানা গেছে। অন্যদিকে সাভারের আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার ইবনে সাকাপী ও আমিনবাজার সহকারী…
Read Moreসেরা দশের তালিকায় স্থান পেলেন সাভারের তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান সমর
ষ্টাফ রিপোর্টার, ২২ মে, ২০২০ (বিবিনিউজ:করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় নিস্নমধ্যবিত্ত, কর্মহীন ও অসহায় মানুষের সহযোগিতায় অবিরাম কাজ করে যাচ্ছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। খাদ্য সামগ্রী বিতরনের পাশা পাশি নতুন নতুন উদ্যোগ গ্রহন করে ইতিমধ্যে দেশের সেরা ১০ চেয়ারম্যানের তালিকায় নাম উঠে আসছে তার। করোনার এই মহামরিতে নিজ ইউনিয়নের সকল বাড়ি ভাড়া মওকুফের উদ্যোগ নিয়েছেন তিনি। কুষকের ক্ষেতের ধান কাটাসহ তেঁতুলঝোড়া ইউনিয়নে বসবাসকারী কর্মহীন সকল পেশার মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। জনস্বার্থে নেওয়া বাংলাদেশের সেরা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।…
Read Moreবায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাআতের সময়সূচি প্রণয়ন
২২ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : আগামী ১ আগস্ট সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাআত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাআত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জাতীয় মসজিদে ঈদের নামাযের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব জামাতসমূহে ইমাম ও…
Read Moreদেশের জন্য যা ভালো হবে সরকার সে সিদ্ধান্তই গ্রহণ করবে :স্বাস্থ্যমন্ত্রী
২২ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কি-না কিংবা হলেও তা কবে নাগাদ হবে সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার উপর চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সে রকম সিদ্ধান্তই গ্রহণ করবে। স্বাস্ত্রমন্ত্রী আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কবে যোগদান করবে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জনপ্রশাসন…
Read Moreদেশ গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪২ জন,নতুন শনাক্ত ২,৭৪৪
২২ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৩৭তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪১ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৫১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব…
Read Moreদেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর
২২ জুলাই ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যচাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেড়িয়ে এসে উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী গণভবন লেকে পোনামাছ অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০’ উদ্বোধন ঘোষণা করেন। তিনি মৎস্যখাতের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্মরণ করেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাষের…
Read More