সেরা দশের তালিকায় স্থান পেলেন সাভারের তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান সমর

ষ্টাফ রিপোর্টার, ২২ মে, ২০২০ (বিবিনিউজ:করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় নিস্নমধ্যবিত্ত, কর্মহীন ও অসহায় মানুষের সহযোগিতায় অবিরাম কাজ করে যাচ্ছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। খাদ্য সামগ্রী বিতরনের পাশা পাশি নতুন নতুন উদ্যোগ গ্রহন করে ইতিমধ্যে দেশের সেরা ১০ চেয়ারম্যানের তালিকায় নাম উঠে আসছে তার।

করোনার এই মহামরিতে নিজ ইউনিয়নের সকল বাড়ি ভাড়া মওকুফের উদ্যোগ নিয়েছেন তিনি। কুষকের ক্ষেতের ধান কাটাসহ তেঁতুলঝোড়া ইউনিয়নে বসবাসকারী কর্মহীন সকল পেশার মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। জনস্বার্থে নেওয়া বাংলাদেশের সেরা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের নের্তৃত্বে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর সৌজন্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রত্যেকটা অসহায় গরিব মানুষকে ঈদের নতুন জামা কাপড় দিচ্ছেন।
তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল মসজিদের ইমাম এবং মোয়াজ্জিন সাহেবদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন চেয়ারম্যান ফখরুল আলম সমর।
শুধু তাই নয় তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঈদ উপহার প্রস্তুত করে রেখেছেন সমর।
সাধারন মানুষের জন্য নেওয়া এমন মহৎ উদ্যোগের জন্য সাভার জুড়ে প্রশংসায় ভাসছেন ফখরুল আলম সমর।

Related posts

Leave a Comment