সাভারের ইউএনও পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি

সাভার প্রতিনিধি,২২ জুলাই,২০২০(বিবিনিউজ):নানা অনিয়মের অভিযোগে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা। সাভারের নির্বাহী অফিসার পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ বদলি করা হয় । উল্লেখ্য, সাভার উপজেলা পরিষদে প্রথমবারের মতো কোনো নারী নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন। শামীম আরা নীপা ২৯ ব্যাচের ক্যাডার বলে জানা গেছে। অন্যদিকে সাভারের আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার ইবনে সাকাপী ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের হোসেনকেও বেশ কয়েকদিন আগে বদলি করা হয়েছে।

Related posts

Leave a Comment