দিয়া ইসলাম ,সাভার : সাভারে মহাসড়কে চলনন্ত গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জয়নাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এসময় একটি ট্রাক উদ্ধার করা হয়। আটক পাঁচ ডাকাত হলো হেলাল মিয়া,রায়হান মিয়া,আনিসুর রহমান, ফারুক ইসলাম ও আব্দুর রউফ মিয়া। আটক পাঁচ ডাকাতকে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির।
পুলিশ জানায় আটক পাঁচ ডাকাত ঢাকা আরিচা মহাসড়কে গাড়ি থামিয়ে প্রায় ডাকাতি করতো। গোপন সংবাদের ভিতত্বে ভোর রাতে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ি অন্য ডাকাতদের আটক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আটক পাঁচ ডাকাতের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানা গেছে।
সাভারে গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাত আটক
