কারাবিধির দোহাই দিয়ে খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করা হচ্ছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, সরকার ও কারা কর্তৃপক্ষ কারাবিধির দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছেন। তিনি ভিষণভাবে অসুস্থ। অথচ তার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে সরকার। খালেদা জিয়া যাতে প্রকৃত চিকিৎসা না পেয়ে চরম দুর্দশার মধ্যে পড়েন সেজন্যই এতো বাধা ও আপত্তি সরকারের। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমার বার বার বলেছি পিজি বা সিএমএইচে খালেদা জিয়ার প্রকৃত চিকিৎসা হবে না। কারণ সেখানে ডপলার টেস্ট এবং বিশেষ ধরনের এমআরআই-এর সুবিধা নেই। আছে শুধু…

Read More

তনু হত্যার ২৭ মাসেও ঘাতকরা অধরা

বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ২৭ মাস গত হয়েছে বুধবার। তনুর পরিবারে এ বছরও ছিল না ঈদের আনন্দ। এতদিনেও তনুর ঘাতকরা রয়ে গেছে অধরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে অনড় তনুর পরিবার, তার সহপাঠী ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার নেতৃবৃন্দ। তনুর দুটি ময়নাতদন্ত প্রতিবেদনে ‘মৃত্যুর সুস্পষ্ট কারণ’ উল্লেখ না থাকা এবং সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করতে না পারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাদের ক্ষোভের অন্ত নেই। তবে ঘাতক শনাক্তকরণে কয়েকজন ব্যক্তির ডিএনএ প্রতিবেদনই এখন ভরসা বলে মনে করা হচ্ছে। এদিকে…

Read More

কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৪ জঙ্গি

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে পুলিশের সঙ্গে লড়াইয়ে অন্তত চার জঙ্গি নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস’র সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল। খবর এনডিটিভি’র। খবরে বলা হয়, দক্ষিণ কাশ্মীরের একটা বাড়িতে তিনজন জঙ্গি ঢুকে বসে ছিল। শুক্রবার ভোর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে দু’পক্ষের গোলাগুলিতে বাড়ির মালিক ও তার স্ত্রী আহত হয়েছেন। পাশাপাশি এক পুলিশ সদস্য ও এক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। জম্মু-কাশ্মীর পুলিশ বাহিনীর ডিজিপি জানিয়েছেন, অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন আইএসের সদস্য বলে ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে কাশ্মীরে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ…

Read More

ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত

ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত মাদক বিক্রেতারা হলেন- স্বপন (৩০) ও আলী হোসেন (৩৮)। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার…

Read More

নওগাঁয় ট্রাকের চাপায় দুই আম ব্যবসায়ী নিহত

নওগাঁর সাপাহারে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার গোডাউন পাড়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুস সালাম (৩৩) এবং ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের আবু বক্কর ব্যাপারীর ছেলে মো. হিরো(২৪)। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, সকালে নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই…

Read More

রায়পুরায় দুই সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যা

নরসিংদীর রায়পুরায় কাকলী আক্তার (৮) ও সোয়ান মোল্লা (৫) নামে দুই সন্তানকে হত্যা করে পিতা কাজল মোল্লা (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কাজল মোল্লা পৌর এলাকার তুলাতলী গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। মামলায় হেরে গিয়ে কাজল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে পুটিয়া নামক এলাকায় থেকে নরসিংদী শহরে অটো রিক্সা চালাত। বিদেশে যাওয়ার জন্য এলাকার জামাই…

Read More

বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বিভাগীয় প্রধানদের এপিএ চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২২ জুন : বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বিভাগীয় প্রধানদের আজ এ্যান্যুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থা সমুহের প্রধানগণ এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় উপস্থিত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের উৎসাহিত করেন। তিনি দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রনালয়ের দিক নিদের্শনা মোতাবেক এ চুক্তি স্বাক্ষর করা হয়। বাণিজ্য মন্ত্রালয়ের অধীন…

Read More

জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও ফল প্রদর্শনী শুরু হচ্ছে আজ

ঢাকা, ২২ জুন : জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী আজ ২২ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে। প্রদর্শনী চলবে ২৪ জুন পর্যন্ত। আর পক্ষ শেষ হবে ৬ জুলাই। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দিবে নতুন মাত্রা।’ জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ পরিচালক মো. মেহেদী মাসুদ বাসসকে বলেন, রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফল প্রদর্শনী হবে খামারবাড়ির…

Read More

ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত আর্জেন্টিনা

নিঝনি নভোগড় (রাশিয়া), ২২ জুন : রাশিয়া ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারলো বর্তমান রানার্স আপ আর্জেন্টিনা। নিঝনি নভোগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচের ৫৩ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে প্রথম গোল করেন এ্যান্টে রেবিচ। এরপর ৮০ মিনিটে লুকা মড্রিচ এবং ইনজুরি টাইমে ইভান রাকিটিচ গোল করেন। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়ে গেল ক্রোয়েশিয়ার। তবে অনেক হিসাব-নিকাশের উপর ঝুলে রইল আর্জেন্টিনার শেষ ষোলোতে যাওয়া। ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যাবার সুযোগ তৈরি করে ফেলে ক্রোয়েশিয়া। মধ্যমাঠ থেকে পাওয়া বল নিয়ে আর্জেন্টিনার বিপদ সীমানায় প্রবেশ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান পেরিসিচ। গোলমুখে শট…

Read More