ঢাকা, ৪ জুন : ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮’র প্রস্তাবিত খসড়া আরো পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রি পরিষদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই খসড়া মন্ত্রিসভায় পেশ করে। বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনার পর তা আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়। প্রধাপনমন্ত্রীর মূখ্য সচিব মোঃ নজিবুর রহমানের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হচ্ছেন- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।
Read MoreDay: June 4, 2018
রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার
ঢাকা, ৪ জুন : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্স পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স- বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশীপ গ্রুপের উদ্যোগে মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ সকালে প্যারিস থেকে দেশে ফিরেছেন। সম্মেলনে স্পিকার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞগণের সাথে মতবিনিময় করেন। সফরকালে স্পিকার ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যারোল ব্যুরো বোননার্ড এর সাথে সাক্ষাৎ করেন। স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন । স্পিকার গত ৩০ মে…
Read Moreপ্রধানমন্ত্রী কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত
ঢাকা, ৪জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ জুন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রুডো শুক্রবার ঘোষণা করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অপর ১৫ বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণকে আগামী ৯ জুন অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ আউটরিচ অধিবেশনে কানাডা স্বাগত জানাবে। কানাডার প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অধিবেশনে সুস্থ মহাসাগর ও সমুদ্র তীরবর্তী জনগোষ্ঠীর সমৃদ্ধ জীবনের ওপর গুরুত্ব দেয়া হবে। জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে যেসব বিশ্বনেতা ও আন্তর্জাতিক…
Read Moreপাকিস্তানকে ৭ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা
টানা হারের বৃত্তে থাকা দেশের মেয়ে ক্রিকেটাররা দারুণ এক জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সোমবার মালেশিয়ার কুয়ালালামপুরে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা পাকিস্তানকে ৯৫ রানে আটকে ফেলে বাংলাদেশ। এই রান সংগ্রহ করতে ৫ উইকেট হারায় তারা। ১৭ ওভার ৫ বল মোকাবেলা করে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা। ২৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। বাংলাদেশের পক্ষে শামিমা সুলতানা ৩৩ বলে ৩১ রান, নিগার সুলতানা অপরাজিত ৩১ রান ও মাত্র ১৯ বল থেকে ২৩ রান করেন ফাহিমা খাতুন। ১টি…
Read Moreমেসিকে ইসরাইলে না খেলার আহ্বান, অন্যথায় জার্সি পোড়ানোর হুমকি
বিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে স্পেনের বার্সেলোনায় অবস্থান করছে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনা দল। এখানে আট তারিখ পর্যন্ত অনুশীলন শেষে ইসরাইলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের। সেই ম্যাচ নিয়ে উত্তল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ফিলিস্তিনিরা কোনোভাবেই এই ম্যাচে মেসিকে দেখতে নারাজ। অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেয়ার এই শেষ সুযোগ মেসিদের। এ অবস্থায় ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব হুমকি দিয়েছেন মেসি যদি ইসরাইলের মাটিতে খেলেন তাহলে তাঁর জার্সি ও ছবি পোড়ানো হবে। বিরোধপূর্ণ জেরুজালেমের মাটিতে এই ম্যাচটি খেললে প্রকারান্তরে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনকেই স্বীকৃতি দেয়া হবে বলে মনে করছেন…
Read Moreনির্বাচন যথা সময়ে হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী
শেখ বাশার ,সাভার : নির্বাচন যথা সময়ে হবে এতে কোন সন্দেহ নেই বলে জানালেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। রবিবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে সাভার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে এই সরকারের অধীনে তাদেরকে নির্বাচনে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব কিছু তৈরি করেছে । বর্তমান নির্বাচন কমিশনের…
Read Moreখালেদার জামিন ২৮ জুন পর্যন্ত, প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ২৮ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে যে প্রডাকশন ওয়ারেন্ট ছিল তা প্রত্যাহার করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে আজ সোমবার মামলার যুক্তিতর্ক শুনানিতে খালেদা জিয়া অনুপস্থিত থাকলে তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়ান ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। পাশাপাশি বিএনপি প্রধানের বিরুদ্ধে এ মামলায় হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহারের আবেদনও করেছিলেন তার আইনজীবীরা।সেটাও মঞ্জুর করে আদালত। গত ১০ মে এ মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। সেদিনও খালেদা জিয়ার…
Read More