নির্বাচন যথা সময়ে হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী

kamrulশেখ বাশার ,সাভার : নির্বাচন যথা সময়ে হবে এতে কোন সন্দেহ নেই বলে জানালেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
রবিবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে সাভার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে এই সরকারের অধীনে তাদেরকে নির্বাচনে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব কিছু তৈরি করেছে । বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। গেল খুলনা সিটি করর্পোরেশন নির্বাচন এই কমিশনের নেতৃত্বে সুষ্ঠ হয়েছে। মানুষ কোন প্রশ্ন তুলতে পারেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল। এসময় তিনি আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বিএনপির যেকোন আন্দোলন মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানান আওয়ামীগের নেতাকর্মীদের।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির,সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য,সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি তুহিন খাঁনসহ আরো অনেকে।
প্রায় কয়েক’শ মানুষের জন্য প্রেসক্লাবের উদ্যোগে ইফতারির আয়োজন করা হয়।

Related posts

Leave a Comment