রোহিঙ্গাদের ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে ৪৮ কোটি ডলার (৪ হাজার ৫৬ কোটি টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে । বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, বাংলাদেশে রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন ও সামাজিক সুরক্ষাজনিত চাহিদা মেটাতে এ সহায়তা দেয়া হবে। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ এই সহায়তার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে। এরপর ধারাবাহিকভাবে ৪৮ কোটি ডলার অনুদান দেওয়া হবে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের দুর্দশা…

Read More

হলিউডে প্রথম লুকে জ্যাকুলিনের চমক!

বলিউড নায়িকাদের কাজের দ্বিতীয় জায়গা এখন হলিউড। ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, দীপিকার পদচারণার পর এমনটাই হতে যাচ্ছে এখন। সেই তালিকায় এখন যোগ হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। ‘ডেফিনেশন অব ফিয়ার’ শিরোনামে একটি ছবির মাধ্যমে হলিউডে পা রেখেছেন জ্যাকুলিন। ছবিটি পরিচালনা করেছেন জেমস সিম্পসন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারে উপস্থিতিতে তাক লাগিয়ে দিয়েছেন জ্যাকুলিন। এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘ভৌতিক একটি ছবিতে অভিনয় করেছি। কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। প্রথম হলিউড সিনেমা হিসেবে এটি স্বাভাবিক অনুভূতি। সিনেমা সংশ্লিষ্টরাও বেশ সন্তুষ্ট।’ নিয়মিত হলিউড সিনেমায় তাকে দেখা যাবে কি-না সেই প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘নিয়মিত হওয়ার…

Read More

বিএনপির আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করার কাজ সফল হবে না : তথ্যমন্ত্রী

কুষ্টিয়া, ২৯ জুন: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। আর বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে পাকিস্তানপন্থী রাজাকার, জঙ্গী ও যুদ্ধাপরাধীদের ঐক্য হয়েছে।’ তিনি বলেন, ‘তাই খালেদা জিয়া ও বিএনপি যতক্ষণ পর্যন্ত রাজাকার, জঙ্গী এবং যুদ্ধাপরাধীদের নেতৃত্ব প্রদান করবেন, ততক্ষণ পর্যন্ত তারা জাতীয় ঐক্য করতে পারবেন না।’ শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে “গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সরকার পতন ঘটানো হবে” মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের…

Read More

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসানোর কাজ শুরু, দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৭৫০ মিটার

শরীয়তপুর, ২৯ জুন : পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর ২৯ দিন পরেই বসানো শুরু হয়েছে পঞ্চম স্প্যানটি। ফলে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে স্পপ্নের পদ্মা সেতু। শুক্রবার সকাল ৮ টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবায় সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর সুপার স্ট্রাকচারের পঞ্চম স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরই মাধ্যমে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর ৭৫০ মিটার। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ৪২ নং পিলারটি পদ্মার তীরে হওয়ায় স্প্যানটি বসাতে আগের চারটি স্প্যানের তুলনায় একটু বেশী সময় লাগতে পারে। তবে আজকের মধ্যেই বাসানোর পরিকল্পনা রয়েছে। এরূপ আরও ৩৯টি স্প্যান সংযুক্ত…

Read More