সংসদে ২০১৮-১৯ অর্থবছরের ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস

সংসদ ভবন, ২৮ জুন : ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়তে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল, ২০১৮ পাসের মাধ্যমে এ বাজেট পাস করা হয়। গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করেন। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯ টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে…

Read More

ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধ্বসে ২২ জন মারা গেছে। নিখোঁজ রয়েছেন আরো নয় জন। বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্থায়ী কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। খবরে বলা হয়, লাই চাউ প্রদেশের ১৬টি এলাকা, হা গিয়াং প্রদেশের ৫টি ও কুয়াং নিনহ প্রদেশের একটি এলাকায় ভূমিধ্বস, বাড়ি ধস ও আকস্মিক বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। লাই চাউয়ে নিখোঁজ নয় জনের সকলেই বৃহস্পতিবার সকালে বন্যার পানির তোড়ে ভেসে গেছে। বন্যা ও ভূমিধ্বসে লাই চাউয়ে ১৫ জন এবং সোন লাতে একজন আহত হয়েছে।…

Read More

চীনে ট্রাক দুর্ঘটনায় নিহত ৮

চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে এক ট্রাক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার আনহুইয়ের ইংশাং কাউন্টিতে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। খবরে বলা হয়, ইংশাং-এ একটি ট্রাক অপর একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। কাউন্টির প্রচার বিভাগ জানায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে তেলের ট্যাংকার ফুটো হয়ে তেল নির্গত হওয়ায় তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায়…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের দূত : তথ্যমন্ত্রী

ঢাকা, ২৮ জুন : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অশান্তির প্রতীক হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাযজ্ঞের বিপরীতে বেগম জিয়া জঙ্গি-রাজাকারদের সাথে নিয়ে নাশকতা-অন্তর্ঘাতের পথ বেছে নিয়েছে। হাসানুল হক ইনু আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির ও উন্নয়নের দূত হিসাবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) দারিদ্র্য, সাম্প্রদায়িকতা, ইতিহাসবিকৃতি ও বিচারহীনতার অন্ধকার…

Read More

দেশের ৯৯ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

সংসদ ভবন, ২৮ জুন : বর্তমানে দেশের ৯৯ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। আজ সংসদে সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) এর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, দেশের ৬১ শতাংশ মানুষ ল্যাট্রিন, ২৮ শতাংশ মানুষ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ মানুষ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন। স্থানীয় সরকার মন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৩ কোটি ৯২ লাখ মানুষ নিরাপদ পানি সুবিধা ভোগ করেন। সে হিসেবে দেশের ৮৭ শতাংশ মানুষ সুবিধার আওতায় রয়েছে। অবশিষ্ট ১৩ শতাংশ মানুষ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির…

Read More

ফিরছেন স্পাইডারম্যান!

হ্যাঁ, শিরোনামটি সত্যিই। ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’ ছবিতে ‘আই ডোন্ট ওয়ান্ট টু গো মিস্টার স্টার্ক’ বলেই টনি স্টার্কের কাঁধে মাথা রেখে ছাইয়ে পরিণত হয়েছিলেন স্পাইডারম্যান। সেই দৃশ্যে স্পাইডারম্যানের ভক্তদের চোখে এসেছিল পানি। অনেকেই তো ভেবেছেন আর কখনো স্পাইডারম্যানের দেখা পাবেন না। তবে স্পাইডারম্যান ভক্তদের জন্য সুখবর হচ্ছে আবারো ‘স্পাইডারম্যান হোমকামিং’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন টম হল্যান্ড। টম কিছুদিন আগে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তিনি তার ভক্তদের জানিয়েছেন, তিনি আবারো আসছেন স্পাইডারম্যান হয়ে। এরইমধ্যে তিনি পেয়ে গেছেন স্পাইডারম্যানের পরবর্তী পর্বের পাণ্ডুলিপি। জানিয়েছেন পরবর্তী সিরিজের নামও। এবারের পর্বের নাম…

Read More

মুন্সীগঞ্জে প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মুন্সীগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি জঙ্গি আব্দুর রহমান (৩৪) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে সিরাজদিখান থানার বালুর চরে এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ দাবী করেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। তার বাড়ি পঞ্চগড়ে। মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডিআইওয়ান) মো. নজরুল ইসলাম জানান, এর আগে ২৪ জুন পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে গাজীপুর থেকে জেএসবির এই সদস্যকে গ্রেফতার করে। বাকি সঙ্গীদের ধরতে বুধবার দিবাগত…

Read More

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আজ শুরু

অ্যান্টিগা পৌঁছে টানা তিন দিন অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। অ্যান্টিগার স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি। এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড। দলে আছেন ফাস্ট বোলার আলজারি জোসেফ। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলা জোসেফ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন। ২১ বছর বয়সী এই…

Read More

৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি ছিল। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় লাইব্রেরি, গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশু শিক্ষা…

Read More

সংসদ অধিবেশন শুরু

সংসদ ভবন, ২৮ জুন : দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

Read More