সাভারের আশুলিয়া পানির ট্যাঙ্ক ধসে পড়ে মা ও ছেল নিহত

দিয়া ইসলাম : সাভারের আশুলিয়া একটি বাড়িতে পানির ট্যাঙ্ক ধসে পড়ে মা ও ছেল নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন। সোমবার ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার জনৈক নুরুল হক পলান এর বাড়িতে এঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর রাতে ওই বাড়ির একটি কক্ষে পানির ট্যাঙ্ক ভেঙ্গে পড়ে ঘরের দালান ওই রুমের মধ্যে ভেঙ্গে পড়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় মা সেলিমা খাতুন (৪০),ছেলে সিয়াম (১০) নিহত হয়। এসময় আহত হয় তাদের মামা টুটুল মিয়া (৩৫)। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে…

Read More

খালেদা জিয়ার মানহানির ২ মামলায় হাইকোর্টের আদেশ বহাল

ঢাকার মানহানির দুই মামলায় গ্রেফতার দেখাতে ও জামিন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ম্যাজিস্ট্রেট আদালতকে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামী ২৫ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি নিয়ে আজ সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের ওই আদেশে বিচারিক আদালতে চলমান খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি…

Read More

বিকেলে দেশে ফিরছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন মেয়েরা

আজ সোমবার বিকেলে ঢাকায় ফিরছে টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিকেল ৫টা ৫০ মিনিটে ইউএস বাংলা ফ্লাইটযোগে মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখবে সালমা-রুমানারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে তাদের অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত রবিবারের ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারায় শক্তিশালী ভারতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে…

Read More

সিলেটে মৃদু ভূ-কম্পন

সিলেটে সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম বলে জানিয়েছে মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস। আবহাওয়া অধিদফতরের টেকনিশিয়ান ইকবাল আহমেদ এ তথ্য জানান।

Read More

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন সেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শাহিন সেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে। সিরাজগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও গণসংযোগ কর্মকর্তা আবু ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশনের কাছে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময়…

Read More

জামিন পেলেন সঙ্গীত শিল্পী অাসিফ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকা মুসলেকায় জামিন মঞ্জুরের আদেশ দেন। এর আগে গত ৬ জুন আসিফের ৫ দিনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। মামলার এজাহারে বলা হয়, ১ জুন রাত ৯টার দিকে চ্যানেল ২৪ এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়া তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার…

Read More

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে তালিকা ধরে অভিযান চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ১১ জুন : মাদক স¤্রাট বা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ কথা জানান। মন্ত্রী বলেন, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এ মাদক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রয়েছে। তবে বিদ্যমান আইনে কোন ব্যক্তির দখলে, কর্তৃত্বে বা অধিকারে মাদকদ্রব্য না পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। ফলে মাদক ব্যবসায় জড়িত মূল পরিকল্পনাকারীরা সহজেই পার পেয়ে যায়। এই আইনে মাদক ব্যবসায়…

Read More

চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন খুলে দেওয়া হবে মঙ্গলবার : সেতুমন্ত্রী

গাজীপুর, ১১ জুন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপলক্ষে আগামী মঙ্গলবার(১২জুন) চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন পুরোপুরি খুলে দেওয়া হবে। সেখানে ২৩টি ব্রিজের উপর দিয়ে গাড়ি চলবে। তিনি বলেন, ঈদে যারা বাড়ি যাচ্ছেন তারা কর্মস্থলে ফিরে আসা পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে। এখন আমরা এটা উদ্বোধন করতে পারছি না। ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই ফোরলেন উদ্বোধন করবেন। ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফিরতে মহসড়কের জন্য কোন যানজট হবে না। ‘আমরা চেষ্টা করছি সড়কে ফিটনেসবিহীন গাড়ি যতটা কমানো যায়।…

Read More

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নাই : নাসিম

ঢাকা, ১১ জুন : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নাই। তাকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আজ রাজধানীর অফিসার্স ক্লাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহমেদ, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি…

Read More

নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে কানাডার প্রতি আহ্বান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

কুইবেক, কানাডা, ১১ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারের কাছে তাঁর আহবান পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে রোববার অনুষ্ঠিত বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে দ্রুততার সঙ্গে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণে তার প্রতি অনুরোধ জানান বলে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক কানাডার প্রধানমন্ত্রীর বাসভবন লা পেতিত ফ্রন্টেন্সে অনুষ্ঠিত দু’প্রধানমন্ত্রীর বৈঠকের সময়…

Read More