সাভারের আশুলিয়া পানির ট্যাঙ্ক ধসে পড়ে মা ও ছেল নিহত

asuleyaদিয়া ইসলাম : সাভারের আশুলিয়া একটি বাড়িতে পানির ট্যাঙ্ক ধসে পড়ে মা ও ছেল নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।
সোমবার ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার জনৈক নুরুল হক পলান এর বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ জানায় ভোর রাতে ওই বাড়ির একটি কক্ষে পানির ট্যাঙ্ক ভেঙ্গে পড়ে ঘরের দালান ওই রুমের মধ্যে ভেঙ্গে পড়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় মা সেলিমা খাতুন (৪০),ছেলে সিয়াম (১০) নিহত হয়। এসময় আহত হয় তাদের মামা টুটুল মিয়া (৩৫)। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সেলিমা খাতুন স্থানীয় হামিম গ্রুপে হেলপার পদে চাকুরী করে আসছিলেন। এছাড়া নিহত সিয়াম মিয়া স্থানীয় একটি মাদ্রার ছাত্র ছিলো।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই আজাদ বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত সেলিমা খাতুনের বাড়ি গাইবান্দা জেলার খাঘাটা থানার কামালেরপাড়া গ্রামে। তার স্বামীর নাম মৃত মন্টু মিয়া।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment