রংপুরের পীরগাছায় নিহত গৃহবধূ আয়শা বেগম বিউটির (৩০)হত্যাকারী স্বামী ও শাশুড়ী। তাদের সোমবার গ্রেফতারের পর আদালতে ৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্বামী দছিম উদ্দিন ভূট্টু ও শাশুড়ী উম্মে কুলছুম। আদালতে ৬৪ ধারায় স্বামী ও শাশুড়ীর দেওয়া জবানবন্দীর কথা উল্লেখ করে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের দছিম উদ্দিন ভুট্টুর সঙ্গে তার স্ত্রী আয়শা বেগম বিউটির যৌতুক নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১জুন বিকালে একই ঘটনা নিয়ে আবারো স্বামী স্ত্রীর মাঝে বিরোধ দেখা দেয়। বিরোধের এক পর্যায়ে…
Read MoreDay: June 26, 2018
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই অপহরণকারী নিহত
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাইম মালিথা(২৭) ও জোয়ার আলী(২৮) নামের দুই অপহরণকারী নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা চিথলিয়া গ্রামের স্কুল ছাত্র দেব দত্তকে অপহরণ এবং হত্যার প্রধান আসামি। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত নাইম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশী…
Read Moreভোটগ্রহণ শেষ, চলছে গণনা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ মঙ্গলবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে এবং বিএনপির মো. হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। এছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে কোনো…
Read Moreবিএনপি চিরাচরিত অভ্যাস অনুযায়ী নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে : নানক
ঢাকা, ২৬ জুন : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নির্বাচন ব্যবস্থার সঙ্গে সরকারকে সম্পৃক্ত করে এ ব্যবস্থাকে বিতর্কিত করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত এবং গাজীপুরবাসীকে অপমান করার জন্য বিএনপি চিরাচরিত অভ্যাস অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে। জাহাঙ্গীর কবির নানক আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের গত নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুল মান্নান বিজয়ী হয়েছিলেন উরেøখ করে নানক বলেন,…
Read Moreভারতে বজ্রপাতে ৫ জন নিহত
নয়াদিল্লী, ২৬ জুন : ভারতের ঝাড়খন্ড রাজ্যে বজ্রপাতে ৫ জন নিহত হয়েছে। কর্মকর্তাগণ আজ এ তথ্য জানান। খবর সিনহুয়া’র। গতকাল সন্ধ্যায় রাজ্যের বুকারো ও লোহারদাগা জেলায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা বলেন, প্রবল বৃষ্টিতে বুকারোতে একটি বাসায় আশ্রয়গ্রহনকারী ৪ জন বালকের মৃত্যু হয়। লোহারদাগা জেলায় একজন কৃষকের মৃত্যু হয়। এছাড়া একজন বালিকা আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read Moreমিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প
মিয়ানমারের সাগাইং অঞ্চলে মঙ্গলবার ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় সময় সকাল ৬টা ৩২ মিনিট ১৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল মনিওয়া নগরী থেকে ২২.৫ কিলোমিটার উত্তর-পশ্চিম ও মান্দালয় ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Read Moreসেনাবাহিনী প্রধানকে জেনারেল ব্যাজ প্রদান
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে জেনারেলের র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত সেনাপ্রধানকে এই র্যাংক ব্যাজ পরানো হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত এই র্যাংক ব্যাজ পরান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জেনারেল র্যাংক ব্যাজ পরানোর পর্ব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সেনা প্রধানকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদও এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, যথনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই…
Read Moreসৌদি নারী গাড়ি চালকদের প্রতি পুরুষদের বিরূপ আচরণ
সৌদি আরবে নারীরা প্রথমবারের মতো গাড়ি চালানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এতে গাড়ির চালকের আসনে বসার জন্য তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। তবে নারী গাড়ি চালকদের প্রতি পুরুষদের নেতিবাচক আচরণ এখনো একটি বড় বাধা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালকের আসনে নারী আর পেছনে যাত্রীর আসনে পুরুষের ভিডিও দিয়ে ভর্তি। খবর এএফপি’র। খবরে বলা হয়, লিঙ্গ বৈষম্যমূলক পুরুষ শাসিত সৌদি সমাজে একজন নারীর গাড়ি চালানোর বিষয়টি একেবারেই নতুন। নারীদের গাড়ি চালানোর ওপর রবিবার থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। নারীরা দীর্ঘদিন পর গাড়ি চালানোর অধিকার পেয়ে রিয়াদে গাড়ি চালাচ্ছেন। নারী গাড়ি চালকদের লক্ষ্য করে…
Read Moreঅসুস্থ বাহুবলীর বল্লালদেব
গুঞ্জন শোনা যাচ্ছিল, কিডনির সমস্যায় ভুগছেন বাহুবলীর কুখ্যাত ভিলেন বল্লালদেব ওরফে রানা দাগ্গুবাতি। অবশেষে সব জল্পনায় ইতি টেনে রানা নিজেই জানিয়েছেন, ও সব কিছু নয়, তার রক্তচাপ একটু বেড়েছে। সামাজিক মাধ্যমে জল্পনা চলছিল, রানা ভীষণ অসুস্থ, তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু রানা পরিষ্কার করে দিয়েছেন, তাঁর রক্তচাপের সমস্যা ছাড়া আর কিছু হয়নি, তারও চিকিৎসা চলছে। তবে এই দুশ্চিন্তা ও ভালবাসার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, রানাকে এরপর দেখা যাবে অন্ধ্রের বিখ্যাত নায়ক-রাজনীতিক এনটিআরের চরিত্রের ওপর নির্মিত ছবিতে। নামী এই অভিনেতা অন্ধ্রের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। এতে তিনি অন্ধ্রের বর্তমান মুখ্যমন্ত্রী…
Read Moreটিভির পর্দায় আজকের খেলা
বিশ্বকাপ ফুটবল: ডেনমার্ক-ফ্রান্স সরাসরি রাত ৮টা। অস্ট্রেলিয়া-পেরু সরাসরি রাত ৮টা। নাইজেরিয়া-আর্জেন্টিনা সরাসরি রাত ১২টা। আইসল্যান্ড-ক্রোয়েশিয়া সরাসরি রাত ১২টা। খেলাগুলো দেখতে চোখ রাখুন- বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে। বাংলাদেশ ছাড়াও খেলাগুলো দেখা যাবে- ভারত: সনি টেন ১ ও ২ রাশিয়া: আইটিভি যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১ স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো অস্ট্রেলিয়া: এসবিএস, অপটাস স্পোর্টস ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস টিভিতে। ক্রিকেট: ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট, চতুর্থ দিন সরাসরি রাত ১২টা। খেলাটি দেখা যাবে সনি ইএসপিএন ও সনি ইএসপিএন এইচডি চ্যানেলে।
Read More