ঝিনাইদহে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছেন, বাহাদুরপুর গ্রামের জুল বক্সের ছেলে রিপন (২২) ও একই গ্রামের বিশারত মণ্ডলের ছেলে আওয়াল (২০)। আজ বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। হরিণাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে মাঠে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কীটনাশকের ২টি বোতল পাওয়া গেছে। লাশ দুইটির মুখ থেকে…

Read More

খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫

খুলনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১৪-১৫জন আহত হন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঘটনাস্থল থেকে ওসি…

Read More

মহাখালীতে এমপি পুত্রের গাড়ির চাপায় পথচারী নিহত

রাজধানীর মহাখালীতে এমপি পুত্রের প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম সেলিম ব্যাপারী (৪৫)। তিনি মহাখালীর ডিওএইচএস এলাকার এক ব্যক্তির গাড়িচালক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের বনানী প্রান্তে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেট-কারের চাপায় এক পথচারী নিহত হন। তবে ওই গাড়িটি কে চালাচ্ছিলেন বা কার গাড়ি তা আমরা জানতে পারিনি। তবে প্রত্যক্ষদর্শী শামীম হোসেন নামে এক গাড়ি চালক জানান, তার সামনে প্রাইভেটকারটি এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যেতে থাকে। তিনি গাড়িটি অনুসরণ…

Read More

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ প্রায় ২০০

ইন্দোনেশিয়ায় একটি পর্যটক ফেরি ডুবে ১৯২ জন নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছে বলে আশংকা করা হচ্ছে। ফেরিটি সোমবার সন্ধ্যায় নর্থ সুমাত্রা প্রদেশের টোবা হ্রদে ঝড়ো আবহাওয়া ও দুই মিটার উঁচু ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় । খবর আল জাজিরার। খবরে বলা হয়,ফেরিটিতে মোটে ৬০ জন যাত্রী বহনের ক্ষমতা থাকলেও দুই শতাধিক যাত্রী ফেরিতে উঠে পড়ে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এত সংখ্যক যাত্রী নিয়েই ফেরিটি ৪০ মিনিটের যাত্রা শুরু করে। এদের মধ্যে অনেক মুসলমান ছিল যারা ঈদের ছুটিতে ভ্রমণ শেষে দেশে ফিরছিল। এখন পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। যাত্রার…

Read More

জাতীয় নির্বাচনের আগেই নিষ্পত্তি হচ্ছে খালেদা জিয়ার আপিল!

ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আপিল হাইকোর্টে নিষ্পত্তি হচ্ছে। আগামী রবিবার ওই আপিলসহ মোট চারটি আপিলের ওপর শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের নির্দেশনা অনুযায়ী এই আবেদন জানানো হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি ইত্তেফাককে বলেন, আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা হাইকোর্টের জন্য বাধ্যতামূলক। এখানে ভিন্ন ব্যাখ্যা…

Read More

দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, দুজনের মৃত্যু

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দুই সন্তানকে নিয়ে এক মা বিষপান করেছে। এ ঘটনায় মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে। অপর সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ জুন) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি শেওরাতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত দুজন হলেন- দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী (৩৫) ও দেড় বছরের শিশু সন্তান রাতুল চন্দ্র রায়। তাদের অপর সন্তান সেতু রানীকে (৬) ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে মমতা আমের রসের…

Read More

বাংলাদেশের পতাকা ও দেশের মানুষের ভালোবাসা ফেসবুকে তুলে ধরলেন মেসি

মস্কো (রাশিয়া), ২১ জুন : পৃথিবীর আনাচে-কানাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কোটি-কোটি ভক্ত রয়েছে। এমন খবর মেসির ‘না’ জানার কথা নয়। জানেন বলেই, পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের নিয়ে একটি ভিডিও তৈরি করেছে মেসির অফিসিয়াল পেইজটি। সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসির অফিসিয়াল পেইজে আপলোডও করা হয়েছে। তবে অবাক করা ব্যাপার হলো ঐ ভিডিওতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ও দেশের মানুষের ভালোবাসা-পাগলামিগুলো তুলে ধরা হয়েছে। মেসির ভিডিওতে আর্জেন্টিনার পতাকার সাথে বাংলাদেশের লাল সবুজ পতাকা দেখা গিয়েছে। আরও দেখা যায় মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে ফুটবলপ্রেমিদের উন্মাদনার চিত্র। ভিডিও’র বেশি সময়…

Read More