গ্রীস উপকূলে ভূমিকম্প

ওয়াশিংটন, ২৫ জুন : গ্রীসের দক্ষিণ উপকূলে সোমবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কালামাতার প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

Read More

মঙ্গলবার ঢাকায় আসছেন রিচি

গত জানুয়ারিতে মা, ভাইসহ পরিবারের অন্যান্যদের সঙ্গে একান্তে সময় কাটাতে এবং নিজের জন্মদিন উদযাপন করতে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। প্রায় পাঁচমাস পর আবারো ঢাকায় আসছেন রিচি। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার মধ্যরাতে রিচি সোলায়মান ঢাকার মাটিতে পা রাখবেন বলে জানান তিনি। তবে এবার কয়েকটি কারণে তার ঢাকায় আসার কথা। মায়ের সঙ্গে কোরবানীর ঈদ করা, রংপুরে নানী রিজিয়া বেগমকে দেখতে যাওয়া এবং কয়েকটি ঈদ নাটক টেলিফিল্মে কাজ করা। সবমিলিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশেই থাকবেন বলে জানান। রিচি সোলায়মান বলেন, সবকিছু ঠিক থাকলে আল্লাহর ইচ্ছেতে ২৬ জুন মধ্যরাতে ইনশাল্লাহ ঢাকার…

Read More

স্পেনের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ অভিবাসী উদ্ধার

আফ্রিকা থেকে ভূমধ্যসাগর থেকে পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টারত ৭৬৯ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের উপকূলরক্ষী উদ্ধারকারী দল। শনিবার বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর আল জাজিরার। খবরে বলা হয়, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে বেশিরভাগকেই খুঁজে পাওয়া যায় স্পেনের উত্তর আফ্রিকান উপকূল ও ম্যাল্লোরকা দ্বীপের মধ্যবর্তী জায়গা এবং বাকিদের পাওয়া যায় আফ্রিকার পশ্চিমা অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুসারে, গত কয়েক মাস ধরে ইউরোপে প্রবেশ করার জন্য শরণার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় দেশ হয়ে ওঠেছে স্পেন। সংস্থাটি আরো জানায়, কেবল ২০১৭ সালের প্রথম চার মাসেই দেশটিতে প্রবেশ…

Read More

সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৬টার দিকে উপজেলার তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে হত্যাকারীরা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। নিহতরা হলেন- তেবাড়িয়া গ্রামের দবিরের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ি গ্রামের ময়েজ আলীর ছেলে বাজারের দোকানী ইদ্রিস আলী (৩৫)। স্থানীয়রা জানান, তেবাড়িয়া বাজারের দুদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা ইদ্রিস আলীর দোকানে হামলা চালায়। এ সময় আবদুর গফুর ও ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তারা গুলি ও বোমা…

Read More

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩৫-৪০জন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা শ্রমিকদের ভাড়া করা হবিগঞ্জগামী একটি ট্রাক উপজেলার সাতুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের প্রায় ৩৫-৪০জন শ্রমিক আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ৫জন মারা যান। আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি গাইবান্ধায় বলে ধারণা করছে পুলিশ। বিস্তারিত আসছে…..

Read More

শুটিংয়ে হঠাৎ অসুস্থ সানি লিওন, ভর্তি হাসপাতালে

শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েলেন সানি লিওন। এরপর তাকে উত্তরাখন্ডের কাশিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সম্প্র্রতি স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করেন সানি লিওন। সঙ্গে সঙ্গে তাকে উত্তরাখন্ডের কাশিপুরের হাসপাতালে ভর্তি করা হয়। পাকস্থলিতে সংক্রামণের জন্যই অসুস্থ হয়ে পড়েন সানি। স্প্লিস্টভিলার শুটিংয়ের জন্য উত্তরাখন্ডের রামনগরে যান সানি লিওন, রণবিজয় সিংসহ অন্যরা। সেখানেই শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন সানি।

Read More

নাশকতার মামলায় আপিল বিভাগে খালেদার জামিন বিষয়ে আদেশ কাল

কুমিল্লার নাশকতার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন। গত ২৮ মে কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩০ মে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে দেয়।

Read More

প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী : পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২৫ জুন : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে সরকার ২০১৮-১৯ অর্থবছরের জন্য সর্বোচ্চ জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে।এ বাজেট প্রবৃদ্ধিমুখি, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানমুখি। রোববার রাজধানীর লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপ ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটনচেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, সিপিডির বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ…

Read More

শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে : সরকারি দল

সংসদ ভবন, ২৫ জুন : প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বে মাত্র ৯ বছরে একটি স্বল্পোন্নত দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৩টা ২২ মিনিটে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার…

Read More

দু’বার এগিয়ে যাওয়ার পরও জাপানের সাথে ড্র করলো সেনেগাল

একাটেরিনবুর্গ (রাশিয়া), ২৫ জুন : ফুটবল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে জাপান ও সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দু’বার পিছিয়ে পড়েও দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি ড্র করে জাপান। এই ড্র’তে ২ খেলায় ৪ করে পয়েন্ট দু’দলের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো উভয় দলই। একাটেরিনবার্গে শুরু থেকেই ম্যাচের লাগাম নেয়ার চেষ্টা করে জাপান। কিন্তু ১১ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে শট নেন লিভারপুলের স্ট্রাইকার সেনেগালের সাদিও মানে। শর্টটি জাপানের গোলরক্ষকের হাত গলে ফস্কে গোলে প্রবেশ করলে ১-০ গোলে এগিয়ে যায় সেনেগাল। এরপর লীড বাড়ানোর লক্ষ্যে একের পর এক আক্রমণ রচনা করে দলটি। প্রতি আক্রমন…

Read More