টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের ধারনা নিহতদের বাড়ি দিনাজপুর জেলায়। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথর বোঝাই ট্রাক ও খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্ত…

Read More

রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে আসিফ

সংগীতশিল্পী আসিফ আকবরের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। এর আগে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার করা হয় আসিফকে। পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায়। শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়েছেন। অন্যদিকে আসিফ আকবরের আইনজীবী আসাদুজ্জামান ও ফারুক মিয়া তার জামিনের আবেদন করেন। এ বিষয়েও আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রাতে রাজধানীর…

Read More

বিএনপিতে থাকা মাদক সম্রাটদের খুঁজে বের করা হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মধ্যে যারা মাদক সম্রাট তাদেরও খুঁজে বের করা হবে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির এক সেমিনারে সাংবাদিকদের পক্ষ থেকে চিরকুটে পাঠানো প্রশ্নে তিনি আরও বলেন, ‘সম্প্রতি বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি দিয়েছে। পত্রিকার রিপোর্টে আছে, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এ কমিটিতে। তাই আপনারাইতো (সাংবাদিক) স্বীকার করলেন, সদ্যঘোষিত কমিটিতে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী আছে। কে কোথায় আছে, কে রাঘববোয়াল, কে চুনোপুটি, তা দেখা…

Read More

বিশ্বকাপে মেসি-নেইমারের গোলের বিনিময়ে খাদ্য কর্মসূচি বন্ধ

লিওনেল মেসি ও নেইমারের প্রতি গোলের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ১০ হাজার স্কুল পড়ুয়ার খাওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলো একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা। কিন্তু সমালোচনার মুখে তারা সেই কর্মসূচি থেকে সরে এসেছে। এতে মেসি ও নেইমারের উপর চাপ সৃষ্টি হবে বলে দাবি অনেকেরই। বেশ কিছু সমাজসেবী সংস্থা এমন ভাবনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়। তাদের বক্তব্য, আর্থিক ক্ষমতা থাকলে কেন এই সাহায্য শুধুই মেসি বা নেইমারের গোলের উপর নির্ভর করে থাকবে? ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ তিতেও এমন ভাবনার তীব্র প্রতিবাদ করে বলেছেন, এটা করলে মেসি ও নেইমার প্রচণ্ড…

Read More

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদস্য নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি। বুধবার সকাল ১১ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সড়ক পথে ১৮ জন বিচারপতি এসে পৌছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। পরে নবনিযুক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এর নেতৃত্বে ১৮ জন বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ১৮ জন বিচারপতি পরিদর্শন বইতে…

Read More

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার আপাতত উদ্যোগ নেই : সৈয়দ আশরাফুল ইসলাম

সংসদ ভবন, ৬ জুন : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হতে বাড়িয়ে ৩৫ করার কোনো উদ্যোগ আপাতত সরকারের নেই। আজ সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন. পুর্বে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজট থাকলেও বর্তমানে উল্লেখ্যযোগ্য সেশনজট নেই বললেই চলে। ফলে শিক্ষার্থীরা সাধারণত ১৬ বছরের এসএসসি, ১৮ বছরে এইচএসসি এবং ২৩/২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে। সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বিধায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে…

Read More

বঙ্গবন্ধু-১ এর মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ৬ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট-১ এর মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম হবে এবং এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কার্যকর থাকার মেয়াদ ১৫ বছর তাই এই প্রক্রিয়াকে কার্যকর রাখতে আমরা সেই মেয়াদ শেষ হবার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চাই।’ তিনি বলেন, ‘এই স্যাটেলাইট উৎক্ষেপণ অনেক সময় সাপেক্ষ তাই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির কাজ শুরু করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’ উল্লেখ্য, এ বছর ১১ই মে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। প্রধানমন্ত্রী…

Read More