মালিবাগে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রমনা থানার এসআই আমিনুল ইসলাম জানান, মালিবাগ ও ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে আহত হলে স্থানীয় লোকজন তাকে রেললাইন থেকে রাস্তায় নিয়ে আসে। পরে পুলিশ সংবাদ পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সকাল সাড়ে ৮ দিকে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Read More

নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৩ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবন উদ্বোধন করেছেন। দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ এই ভবন উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে নবনির্মিত এই ১০ তলা ভবনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে দেন এবং ভবনের সামনে একটি চারাগাছ রোপণ করেন। এ সময় মোনাজাত করা হয়। পরে, প্রধানমন্ত্রী দলের…

Read More

মিরপুরে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে : ইঞ্জিনিয়ার মোশাররফ

সংসদ ভবন, ২৩ জুন : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গৃহহীনদের গৃহায়নের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে রাজধানীর মিরপুরে ১১ নং সেকশনে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘সকলের জন্য আবাসন/কেউ গৃহহীন থাকবে না’ এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত বছর ২৬ অক্টোবরে এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আজ সংসদে সরকারি দলের আলী আজমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, এছাড়া সরকারি অর্থায়নে ঢাকার মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়া ভিত্তিক আরও…

Read More

ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সড়ক দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু ও আরো ২৪ জন আহত হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শুক্রবার রাতে রাজ্যের আরেলি জেলার ভাবনগর-সোমনাথ মহাসড়কের একটি ছোট ব্রিজের কাছে প্রায় ৩২ আরোহীবাহি একটি ট্রাক মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’ তিনি জানান, এই ঘটনায় সাত জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহতদের নিকটস্থ একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় ব্রিজে এসে নিয়ন্ত্রণ হারিয়ে…

Read More

কিমের সঙ্গে চুক্তির পরও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ট্রাম্প

সিঙ্গাপুরে চলতি সাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে চুক্তি করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো এক বছর জন্য নবায়ন করেছেন। গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে আমেরিকার জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোঁড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের পরমাণু হুমকির অবসান…

Read More

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে, আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম…

Read More

ওয়েস্ট ইন্ডিজ গেল বাংলাদেশ দল

প্রায় দেড় মাসের লম্বা সফর। খেলা হবে তিন ফরম্যাটে। গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা। ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে নিউইয়র্ক যাবে বাংলাদেশ দল। নিউইয়র্কে একদিন বিরতি শেষে অ্যান্টিগায় যাবেন ক্রিকেটাররা। নিউইয়র্ক থেকেই দলের সঙ্গে যোগ দিবেন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিরিজের প্রস্তুতিতে দলের সঙ্গে ছিলেন না তিনি। ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন এই অলরাউন্ডার। এদিকে এই সফরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকছেন না খালেদ মাহমুদ…

Read More

মানবপাচার সিন্ডিকেটের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে

বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। গতকাল শুক্রবার সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, প্রবাসী এক বাংলাদেশির নেতৃত্বে একটি মানবপাচার সিন্ডিকেটের খবর প্রকাশিত হওয়ার পর সরকার লোক নেওয়ার প্রক্রিয়া স্থগিত করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। বাংলাদেশ থেকে দশটি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি চলছিল। প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে একটি মানবপাচার চক্র মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে ওই এজেন্সিগুলোকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠার পর দেশটির সরকার এই সিদ্ধান্ত নিলো। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানকে…

Read More

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

গুইয়াং, ২৩ জুন : ভারি বর্ষণে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার ছয়টি দ্রুতগতিসম্পন্ন ট্রেনসহ অনেকগুলো ট্রেন স্থগিত করা হয়েছে। চায়না রেলওয়ের চেংদু গ্রুপ জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে গুইঝু প্রদেশের কুনমিং ও সাংহাইয়ের মধ্যবর্তী কতিপয় উচ্চ গতির রেললাইন পরীক্ষা করে দেখছে। খবর সিনহুয়া’র। কর্তৃপক্ষ ভারী বৃষ্টির কারণে গুইডিং ও কেইলির মধ্যবর্তী সেকশনগুলো বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার থেকে গুইঝু-এ ভারী বৃষ্টি হয় এবং প্রাদেশিক আবহাওয়া সার্ভিস সম্ভাব্য দুর্যোগের প্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত ‘অরেঞ্জ এলার্ট’ জারি করে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কিয়ানডোংনান মিও নগরী…

Read More

তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

ঢাকা, ২৩ জুন : বাংলাদেশ আওয়ামী লীগ আজ তিন সিটি করপোরেশনে মেয়র এবং জাতীয় সংসদের একটি আসনের উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে। তিন সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীরা হলেনÑ এ এইচ এম খায়রুজ্জামান লিটন (রাজশাহী), বদরুদ্দিন কামরাম (সিলেট) ও সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ (বরিশাল)। কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনের জন্য এম এ মতিনকে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড-এর এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া সভায় ১০টি ইউনিয়ন…

Read More