উরুগুয়ের বিশ্বকাপ দল সুয়ারেজ, কাভানির উপরই নির্ভরশীল

প্যারিস, ৩ জুন : আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে উরুগুয়ের জাতীয় দলের হেড কোচ ওস্কার তাবারেজ ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। বরাবরের মতোই এবারও দলের মূল ভরসার নাম লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। অভিজ্ঞ এই দুই স্ট্রাইকার একঝাঁক তরুণ উঠতি প্রতিভার সাথে বিশ্বকাপ দলে যোগ দিবেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলে জুভেন্টাসের রডরিগো বেনটানকার, সাম্পদোরিয়ার মিডফিল্ডার লুকাস টোরেইরা ও সেল্টা ভিগোর ম্যাক্সিমিলিয়ানো গোমেজ। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, ডিফেন্ডার মার্টিন ক্যাসেরাস ও দিয়েগো গোডিন দলে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে আত্মবিশ্বাসী কোচ তাবারেজ। সব মিলিয়ে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ১১জন খেলোয়াড় এবারের…

Read More

লিবিয়ায় বিমান হামলায় ২ জন নিহত

ত্রিপোলি, ৩ জুন : লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় দর্না নগরীতে চালানো বিমান হামলায় অন্তত ২জন বেসামরিক লোক নিহত হয়েছে। সিটি কাউন্সিলের প্রধান শনিবার এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার। আওয়াদ লিরাজ বলেন, নগরীতে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে নগরীর পশ্চিমাঞ্চলীয় প্রবেশ পথে ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো ওই হামলায় অন্তত ২জন বেসামরিক লোক নিহত হয়েছে। নাগরিকদের জীবনহানি ও ক্ষয়ক্ষতি এড়িয়ে শহরটি দখলের জন্য সেনা বাহিনী চারদিক থেকে ঘিরে রেখেছে। লী.রাজ দর্না রক্ষায় এবং খাদ্য ঔষুধ সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহবান জানিয়েছেন।

Read More

কালিহাতীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল ওরফে কাইলা রুহুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুহুলের বাড়ি উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক…

Read More

ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত এবং ৩জন আহত হয়েছেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার দাদপুরে রবিবার সকাল ৯টার দিকে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Read More

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষামন্ত্রীর নির্দেশ

ঢাকা, ৩ জুন : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে উত্থাপতি অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে উত্থাপতি অভিযোগ তদন্ত্রের জন্য একটি কমিটি গঠন এবং কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

Read More

রাজধানীতে ‘দোলনচাঁপা’ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন

ঢাকা, ৩ জুন : রাজধানীতে নারীদের জন্য ৩৬ আসন বিশিষ্ট নিরাপদ ও আরামদায়ক বাস সার্ভিস দোলনচাপা’র উদ্বোধন করা হয়েছে। ভারতীয় ভলভো আইশার ভেহিকেল লিমিটেডের সহযোগিতায় শুধুমাত্র নারী ও শিশুদের জন্য বিশেষায়িত এই বাস সার্ভিসটির ব্যবস্থাপনায় থাকবে র‌্যাংগস গ্রুপ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্ধোধন করেন। এ সময় র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ খান ও র‌্যাংগস মোটর্সের ব্যবস্থাপনা পরিচালক সোহান রউফ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। নতুন বাস সার্ভিস…

Read More