স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চাইলে খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হবে। সিএমএইচকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে করানোর জন্য আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। তিন সদস্যর একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসে এ সংক্রান্ত একটি চিঠি দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি সচিবালয়ে সাংবাদিকদের জানান, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে ‘সর্বোচ্চ সেবা’ দেয়ার লক্ষ্যে তারা এখন সিএমএইচের প্রস্তাবটি দেবেন। মন্ত্রী বলেন, যদি সেখানে (সিএমএইচ) যেতে চান, আমরা সেখান থেকেও তার পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দিতে পারি। আমরা তার…
Read MoreDay: June 12, 2018
রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১
রাঙামাটির নানিয়ারচরের বড়পুল, ধর্মচরন কার্বারি পাড়া ও হতিমারা এলাকায় পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রবল বর্ষণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্র জানায়, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চার জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চার জন এবং হাতিমারা এলাকায় তিন জন মারা গেছেন। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘নানিয়ার চরে তিনটি জায়গায় পাহাড় ধস হয়েছে। জেলা সদরসহ সব মিলিয়ে বিশটির মতো পাহাড় ধস হয়েছে গত রাত থেকে। জেলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিলো। এখনো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির যে অবস্থা,…
Read Moreমেডিকেল শিক্ষা বোর্ড স্থাপনে সরকার একটি আইন প্রণয়ন করছে : স্বাস্থ্যমন্ত্রী
সংসদ ভবন, ১২ জুন : চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকার একটি শিক্ষা বোর্ড স্থাপন করতে সময়োপযোগী আইন প্রণয়নের কাজ চূড়ান্ত করেছে। আজ সংসদে সরকারি দলের এম, আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানান। তিনি বলেন, ‘চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এতোদিন ‘দ্য স্ট্যাট মেডিকেল ফ্যাকালটি অব বাংলাদেশ’ দেশের মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।’ মন্ত্রী বলেন, সরকার সময়োপযোগী একটি শিক্ষা বোর্ডের মাধ্যমে বর্ণিত শিক্ষাক্রম পরিচালনা…
Read Moreসিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত
সিঙ্গাপুর, ১২ জুন : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক বৈঠকের জন্য মঙ্গলবার এখানে মিলিত হয়েছেন। বহুল প্রত্যাশিত এ বৈঠকের মধ্যদিয়ে তাদের দু’দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। খবর সিনহুয়ার। সিঙ্গাপুরের অবকাশ কেন্দ্র সেন্তসা দ্বীপের ক্যাপালা হোটেলে তারা করমর্দন করেন এবং ৪০ মিনিট ধরে সরাসরি বৈঠক করেন। গুরুত্বপূর্ণ এ বৈঠকে যথাক্রমে প্রধান তিন নিরাপত্তা ও কূটনীতিক সহকারি উপস্থিত ছিলেন। উত্তর কোরিয়ার পক্ষে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া (ডব্লিউপিকে) সেন্ট্রাল কমিটির দুই ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল ও রি সু…
Read More