সাভারে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার

১০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :সাভারে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) সকালে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল ও কাউন্দিয়া এলাকা থেকে ওই যুবকদের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে, সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি পিকআপ ভ্যান ক্যাভার্ড ভ্যানকে চাপা দিয়ে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চালক রাজু মিয়া মারা যায়। আহত অবস্থায় হেলপারের চিকিৎসা চলছে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে সাভারের কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনা ছাড়াও আশুলিয়ার ইয়ারপুর এলাকায় গার্মেন্টস ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ জন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related posts

Leave a Comment