সাড়ে ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে। সবগুলো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।অনুমোদিত প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (২য় পর্যায়)’ প্রকল্প; স্থানীয় সরকার,…

Read More

রাজধানীতে তীব্র যানজট

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের জেরে মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর প্রভাবে রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। কোনো কোনো সড়কে আবার গণপরিবহন সংখ্যা কম বলেও জানা গেছে। এদিকে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকা দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে। আর এই চাপ গিয়ে পড়ছে ঢাকার ব্যস্ত অনেক সড়কে। বিজয় সরণি সড়কেও যানজট দেখা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে বাসের দীর্ঘলাইন দেখা যায়। একেকটি বাসকে আধা ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে…

Read More

অবরোধে সমর্থন জানিয়ে নীলক্ষেতে ঢাবি শিক্ষার্থীদের মহড়া

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে চলা সংঘর্ষে শিক্ষার্থীদের সমর্থনে বাইক মহড়া দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে জড়ো হন। পরে বাইক নিয়ে নীলকক্ষেত মোড়ে এসে মহড়া দেয়। পরে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে অবস্থান নেয়। রাজধানীতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ইতোমধ্যে ৮ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের…

Read More

কিছুক্ষণের মধ্যেই ‘কুল ডাউন’ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের দোকানিদের মধ্যে চলা সংঘর্ষ পরিস্থিতি দ্রুতই থামবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, কিছুক্ষণের মধ্যেই এটি কুল ডাউন হবে।’ গতকাল সোমবার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। দিবাগত রাত আড়াইটার দিকে থামে। পরে আজ সকালে আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছোটখাটো…

Read More

ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : গতকাল সোমবার দিবাগত রাতে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে আজ সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন। কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। গতকাল দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। দিবাগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায়…

Read More