মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):মানিকগঞ্জ সদরের মূলজান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় নিহত অন্যজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, দুপুরের দিকে ঢাকামুখী ভিলেজ…

Read More

সাভারে অটোরিকশা জব্দের পর চালকের আত্মহত্যা

৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নাজমুল কাজী (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, গতকাল মঙ্গলবার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে হাইওয়ে পুলিশ নাজমুলের অটোরিকশা জব্দ করেছিল। এ ঘটনায় ক্ষোভ থেকে ওই দিন রাতেই নাজমুল আত্মহত্যা করেছেন। নাজমুল সাভারের জালেশ্বর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। তিনি খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে। নাজমুলের স্ত্রী নাজমা খাতুন পোশাকশ্রমিক। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো গতকাল সকাল ১০টার দিকে নাজমুল অটোরিকশা নিয়ে বের হন। দুপুরে নাজমুল তাঁর স্ত্রীর কারখানায় গিয়ে স্ত্রীকে জানান,…

Read More

পেঁয়াজের বস্তায় মিলল ৩৮ হাজার পিস ইয়াবা

৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় পেঁয়াজ বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর একটি দল। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোহাব আলী। এর আগে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোহাব আলী জানান, রাতে পেঁয়াজভর্তি একটি পিকআপে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি…

Read More

সাভারে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):রোজা এবং চৈত্রের দাবদাহকে কেন্দ্র করে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। এই গরমে তরমুজ কেনায় ক্রেতাদের আগ্রহ থাকলেও চড়া দামে বিমুখ হচ্ছেন তারা। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে তা কেজি হিসেবে বিক্রি করছেন। এ ব্যাপারে প্রশাসনিকভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। সাভার গেন্ডা পাইকারী ফল বাজারের ব্যবসায়ী মো: জিয়া জানান, রোজা উপলক্ষে মোকামে তরমুজের দাম বেশি। তাছাড়া শ্রমিক খরচ ও গাড়িভাড়া বেশি হওয়ায় দাম বেশি পড়ছে। এ জন্য তাদের একটু বেশিতেই বিক্রি করতে হচ্ছে।সাভার গেন্ডা পাইকারী ফল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তরমুজ…

Read More

বহি:বিশ্ব থেকে সরকার বিনামূল্যে ২৯,৬৪,৮৪,১২০ ডোজ করোনার টিকা সংগ্রহ করেছে : সংসদে প্রধানমন্ত্রী

৬ এপ্রিল২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনামূল্যে কভিড-১৯ এর টিকা প্রদানের শুরু থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার বহি:বিশ্ব থেকে ২৯ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ১২০ ডোজ টিকা সংগ্রহ করেছে।প্রধানমন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, এ পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৪৮ জনকে প্রথম ডোজ এবং ১১ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৯৫৬ জনকে দ্বিতীয় ডোজসহ মোট ২৪ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৯০৪ জনকে দুই ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ ছাড়া ১ কোটি ৮১ হাজার ১৯৩ জনকে বুস্টার…

Read More