০৪ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :পবিত্র রমজানের প্রথম দিন গ্যাস না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এ নিয়ে ক্ষোভ আর সমালোচনার ঝড় বইছে ফেসবুকে। হঠাৎ করে গ্যাসের এই সমস্যার কারণ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ‘বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় তার প্রভাব পড়ে সারাদেশে, বিশেষত রাজধানীর গ্যাস সরবরাহ ব্যবস্থায়। শেভরন পরিচালিত এই গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক…
Read More