আগামীকাল পহেলা বৈশাখ

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :আগামীকাল পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে কাল যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪২৯।বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার বাংলা বর্ষের শেষ দিনও। কাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ-নতুন বাংলা বর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি।পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপম-ুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের…

Read More

ডায়রিয়া প্রতিরোধে রাজধানীর ২৩ লাখ মানুষকে দেয়া হবে টিকা

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর উপদ্রুত এলাকায় ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার বেলা সাড়ে ১১টায় দেশের চলমান ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান। অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে। সবমিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুনে।তিনি জানান, প্রথম ধাপে রাজধানীর পাঁচটি এলাকায় এই টিকা কার্যক্রম…

Read More

বাংলা নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল গুলো সরাসরি সম্প্রচার করবে।আগামীকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Read More

ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। আজ বুধবার ভোর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন চালকেরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) বোঝানো হয়। ট্রেনচালক, সহকারী চালক, গার্ড ও টিটিরা ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ…

Read More