দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

১১ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এমন অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিলিমিটার)…

Read More

উত্তাল পাকিস্তান

১১ এপ্রিল ২০২২(বিবিনিউজ ডেস্ক ) :অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা। রবিবার দেশটির করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর এবং অ্যাবোটাবাদের মতো শহরে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআই সমর্থকরা। এছাড়াও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে সারা দিয়ে বাজাউর, লোয়ার দির, শাংলা, কোহিস্তান, মানসেহরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজী খান এবং মান্ডি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়েছে।এর আগে ইমরান খান এক টুইট বার্তায় বলেছিলেন, “১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন…

Read More