বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জের শিবালয়ে বৃহস্পতিবার রাতে বাস-পিকআপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত পিকআপ চালক লিটন হোসেন (২৫) উপজেলার অন্বয়পুর গ্রামের ওমর হোসেনের ছেলে এবং যাত্রীর পরিচয় মেলেনি। বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত সাড়ে ৯টার দিকে পিকআপ ও বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ১০জন। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ আটক করেছে পুলিশ।

Read More

বিভিন্ন স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রংপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে তিনজন মারা গেছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিনিধিদের পাঠানো খবর- ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ঠাকুরগাঁও জেলার নেকমরদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নেকমরদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য…

Read More

বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২৫০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

ঢাকা : পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে ১ হাজার ২৫০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে উন্নয়ন খাতে ১শ’ ২১ কোটি ১৭ লাখ এবং পরিচালন খাতে ১ হাজার ১শ’ ২১ কোটি ৫৮ লাখ টাকা রয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ১ হাজার ২শ’ ১৭ কোটি ৯০ লাখ ৩১ হাজার টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়। এরমধ্যে উন্নয়ন খাতে ৪৪ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ১ হাজার ১শ’ ৭৩ কোটি ২১ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে…

Read More