বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

Accident1মানিকগঞ্জের শিবালয়ে বৃহস্পতিবার রাতে বাস-পিকআপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহত পিকআপ চালক লিটন হোসেন (২৫) উপজেলার অন্বয়পুর গ্রামের ওমর হোসেনের ছেলে এবং যাত্রীর পরিচয় মেলেনি।

বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত সাড়ে ৯টার দিকে পিকআপ ও বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ১০জন। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ আটক করেছে পুলিশ।

Related posts

Leave a Comment