সাভারে গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাত আটক

দিয়া ইসলাম ,সাভার : সাভারে মহাসড়কে চলনন্ত গাড়ি ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জয়নাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এসময় একটি ট্রাক উদ্ধার করা হয়। আটক পাঁচ ডাকাত হলো হেলাল মিয়া,রায়হান মিয়া,আনিসুর রহমান, ফারুক ইসলাম ও আব্দুর রউফ মিয়া। আটক পাঁচ ডাকাতকে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির। পুলিশ জানায় আটক পাঁচ ডাকাত ঢাকা আরিচা মহাসড়কে গাড়ি থামিয়ে প্রায় ডাকাতি করতো। গোপন সংবাদের…

Read More

যুদ্ধাপরাধের আরো দুই মামলা রায়ের অপেক্ষায়

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে আরো দুই মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষামান (সিএভি) রেখে আদেশ দেয়। এর মধ্যে একটি মামলায় গত ৩০ মে পটুয়াখালীর ৫ আসামির বিষয়ে যুক্তিতর্ক শেষে যেকোনো দিন রায় (সিএভি) ঘোষণা করবে বলে আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি হবে যুদ্ধাপরাধের মামলায় ৩৪ তম রায়। ২০১৭ সালের ৮ মার্চ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি পেশ করে শুনানি করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল…

Read More

‘একরাম নিহতের ঘটনায় জড়িতদের ছাড় নয়’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) নারীদের জন্য এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সেখানকার পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ হওয়ার পর ঘটনা নিয়ে সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত…

Read More

সিরাজগঞ্জের বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ৪

সিরাজগঞ্জ, ২ জুন : বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসন এলাকায় শনিবার ভোরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক ও নারীসহ চার বাসযাত্রীর নিহত এবং অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। মৃতদের মধ্যে ক্যাভার্ডভ্যান চালক আরিফের নাম জানা গেলেও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় উভয় পরিবহনের সংঘর্ষে দুটি যানবাহনই উল্টে রাস্তার পাশে…

Read More

টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধি জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ২ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেছেন। সকালে বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী এখানে আসেন এবং সমাধিসৌধ জিয়ারত করে এখানে কিছুক্ষণ অবস্থান করেন। তিনি সমাধির পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশগ্রহণ করেন তিনি । এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাঁর সঙ্গে ছিলেন। মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উন্মাহর শান্তি কামনা করা হয় এবং ’৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করা হয়। শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির…

Read More

ভারতে ময়ূরের মাঝে ভাইরাস ছড়িয়ে পড়েছে

নয়াদিল্লী, ২ জুন : ভারতের রাজধানী দিল্লীর পার্শ্ববর্তী গুরুগ্রাম শহরে ময়ূরের মাঝে ভাইরুলেন্ট নিউক্যাসল ডিজিজ (ভিএনডি) নামের একটি ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানার এই শহরে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে ২২টি ময়ূর মারা গেছে। নমুনা পরীক্ষা করার পর ভারতের ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট নিশ্চিত করেছে এই রোগটি ভাইরাল ডিজিজ। উল্লেখ্য, ময়ূর ভারতের জাতীয় পাখি। ওই এলাকায় কিছু অবৈধ পলট্রি ফার্মের মরা মুরগি থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুগ্রাম শহরের বাইরে ভোন্ডসি, আখিমপুর ও টিকলি গ্রামে মৃত ময়ূরগুলো…

Read More

পবিত্র ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকা, ১ জুন  : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনের লক্ষ্যে ঢাকায় রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। ঢাকায় সকাল ৮টার পর পরই এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ৩১ টি আন্তঃনগর ট্রেনের ১০ জুনের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। অগ্রিম টিকিট দেয়া হচ্ছে মোট ২৬টি কাউন্টার থেকে, যার মধ্যে দুটি নারীদের জন্য। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন। এদিকে রেলের আগাম টিকিট বিক্রির কার্যক্রম সরেজমিন দেখার জন্য রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ১০টার দিকে…

Read More