সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর নব নিযুক্ত প্রধান আজিজ আহমেদ। বুধবার সকাল ৯টায় তিনি হেলিকপ্টার যোগে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন। পরে সেনাপ্রধান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে ও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেনাপ্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read MoreDay: June 27, 2018
পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি
মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝ পদ্মায় ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। বুধবার সকালে প্রবল বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে। প্রবল ঢেউয়ের আঘাতে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ডুবে যায়। তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা জানা যায়নি। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। যতটুকু জানতে পেরেছি যাত্রীদের উদ্ধার করা গেছে। তবে কতজনকে উদ্ধার করা হয়েছে এর সঠিক তথ্য এখনো জানতে পারিনি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে…
Read Moreঅতিরিক্ত চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চিনি বা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন। শুধু বড়রাই নয়, ছোটরাও মিষ্টি খেতে ভালোবাসে। কিন্তু গবেষণায় দেখা গেছে, চিনি খাওয়ার চেয়ে না খাওয়াটাই বেশি উপকারী। এমনকি চিনিকে খাদ্যতালিকা থেকে বাদ দিলে বেশ কিছু জটিল রোগও জীবন থেকে বিদায় নিবে। চিনি বেশি খেলে ‘গ্লাইকেশন’ নামে এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়, যার প্রভাবে ত্বকে বলিরেখা ফুটে উঠে ও ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। তাই চিকিৎসকেরা আর্টিফিশিয়াল সুগার খেতে নিষেধ করেন। এছাড়া চিনিকে বাদ দিলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকি…
Read Moreচিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুদু মণ্ডল (৭০) নামে এক কয়েদি মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। উজ্জ্বল (৩৮) নামে আরেক কয়েদি মারা যান মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। সোমবার কারা কর্তৃপক্ষ তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। কারারক্ষী আবু হানিফ জানান, দুদু মণ্ডলের বাড়ি জামালপুরে। তার কয়েদি নম্বর ২৪২০/এ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড পেয়ে সাজা ভোগ করছিলেন। আর উজ্জলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনিও একটি হত্যা মামলায় দণ্ড নিয়ে সাজা খাটছিলেন। তিনি আরো জানান, সোমবার সকালে দুদু মণ্ডল কেরাণীগঞ্জে কেন্দ্রীয়…
Read Moreতেইশ বছরের মধ্যে নিঃশেষ হবে দেশীয় প্রাকৃতিক গ্যাস: পেট্রোবাংলার পূর্বাভাস
দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪১২ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর বিভিন্ন কূপ থেকে উত্পাদন হয় ২৭৯ কোটি ঘনফুট। ফলে ঘাটতি থাকছে প্রায় ১৩২ কোটি ঘনফুট। ২০৪১ সাল নাগাদ চাহিদা বেড়ে দাঁড়াবে ৬৭৮ কোটি ঘনফুটে। তবে এর মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে, এখন যেসব কূপ থেকে উত্পাদন হচ্ছে সেগুলোর মজুদ ফুরিয়ে যাবে। অর্থাৎ ওই সময় দেশীয় উত্স থেকে গ্যাস উত্পাদন শূন্যতে দাঁড়াবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যৌক্তিকতা নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দেয়া এক প্রতিবেদনে এই চিত্র ও পূর্বাভাস তুলে ধরেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলা ওই প্রতিবেদনে…
Read Moreটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সেনা প্রধানের শ্রদ্ধা
নব নিযুক্ত সেনা প্রধান জেনারেল আজিজ আহমদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে সেনা প্রধান বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পূর্ণ সামরিক মর্যাদায় সশস্ত্র সালাম প্রদান করা হয়। বাজানো হয় বিউগল। সেনা প্রধান সুরা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এসব কর্মসূচি শেষে সেনা প্রধান বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময়…
Read Moreআর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর খেলা দেখতে গিয়ে ২ সমর্থকের মৃত্যু
আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা ছিল মঙ্গলবার দিবাগত রাত ১২টায়। ম্যাচটি ছিল আর্জেন্টিনার এবার বিশ্বকাপ আসরে থাকা না থাকার লাড়াই। তাই বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে আর্জেন্টিনা যখন জয়সূচক দ্বিতীয় গোলটি করে তখন ওই দলেন দুই সর্মথক হার্টএ্যাটাকে মারা যান। তারা হলেন- রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকার সেলিম এবং ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের চর শিলাসী এলাকার সুলতান মিয়া। রাজশাহী: মঙ্গলবার দিবাগত রাত ১২টা। রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা দলের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখতে এসেছিলেন মহলদারপাড়া এলাকার সেলিম (৪৬)। খেলার শুরু থেকেই শ্বাসরুদ্ধকর…
Read Moreভিয়েতনামে বন্যায় ১৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। এছাড়া আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। খবরে বলা হয়, এদের মধ্যে লাই চাউ প্রদেশে ১৪ জনের এবং হা গিয়াং প্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সকলে ভূমি ও ঘরবাড়ি ধসে বা আকস্মিক বন্যার কারণে মারা যায়। এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ সকলেই লাই চাউ প্রদেশের বাসিন্দা। বুধবার সকালে বন্যার তোড়ে তারা ভেসে যায়। এতে…
Read Moreগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান, পুনরায় নির্বাচনের দাবি বিএনপির
ভোট ডাকাতি, জাল ভোট ও গুরুতর অনিয়মের অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে দলটি বলছে, এই স্থানীয় সরকার নির্বাচনে সরকার আবারো প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।জোরজবরদস্তি, প্রকাশ্যে ভোট ডাকাতিতে বিশ্বাসী। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় গাজীপুরের নির্বাচনে আরো একটি কলঙ্কময় অধ্যায় সংযোজিত হলো। খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি নির্বাচনের ফল নিজেদের পক্ষ নিয়েছেন তাঁরা। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব…
Read Moreবিএনপিকে নির্বাচনে আসার আহ্বান মোহাম্মদ নাসিমের
সংসদ ভবন, ২৭ জুন : প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে আগামী নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেছেন, অতীতের মতো ভুল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বের করে দিবে। তিনি বলেন, ‘এবার ট্রেন মিস করবেন না, করলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন। এতো ভয় কেন, আসুন নির্বাচনের মাঠে খেলা হবে। যে গোল দিবে সে জিতবে। রেফারি থাকবে নির্বাচন কমিশন।’ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৮-১৯ অর্থবছরের…
Read More