আর্জেন্টাইন দলে কোচ-খেলোয়াড়দের মনোমালিন্যের খবর ইতিমধ্যেই সবার জানা হয়ে গেছে। এবার ব্রাজিল দলেও অন্তঃকলহের খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে দলটির অন্যতম ভরসা নেইমারের আচরণে খুব কষ্ট পেয়েছে রক্ষণভাগের অন্যতম স্তম্ভ থিয়াগো সিলভা। নেইমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সিলভা বলেছেন, ও মাঠে আমাকে অপমান করেছে। নেইমারের আচরণে খুব দুঃখ পেয়েছি আমি। ব্রাজিলের এক টিভি চ্যানেলকে সিলভা জানিয়েছেন, ৮৩ মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য তিনি বিপক্ষের পায়ে বল তুলে দিতেই তাঁকে নাকি খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন নেইমার। সিলভা বলেন, কোস্টা রিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেইমার খুব…
Read MoreDay: June 24, 2018
নাসিরনগরে বেয়াইয়ের হাতে বেয়াই খুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মনসুর মিয়া(৪০)মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মনসুর মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে(২৩ জুন) আতোকুড়া গ্রামে বসত ঘরের বণ্টন নিয়ে মনসুর মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শেফা বেগমের সাথে কথা-কাটাকাটি হয়। পরে শেফা ফোন করে একই গ্রামের তার ভাই আহম্মদ মিয়াকে জানায়। আহম্মদ ঘটনাস্থলে এসে বেয়াই মনসুর মিয়া ও লায়েছ মিয়াকে…
Read Moreকরিমগঞ্জে হাওরে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু
মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে মারা গেছে তিন ভাইবোন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশতকা-মানিকপুর গ্রামে। রবিবার সকাল নয়টার দিকে তিন ভাই-বোনের লাশ পানিতে ভেসে উঠলে আত্মীয়-স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-গাংপাড়া গ্রামের হেলালউদ্দিনের দুই কন্যা জাহানারা আক্তার (৭) ও সাদিয়া আক্তার (৬) এবং পুত্র শেফায়েতউল্লাহ (৫) তাদের মায়ের সঙ্গে খালার বাড়ি আশতকা-মানিকপুর গ্রামে বেড়াতে যায়। গত শনিবার তারা বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। দুপুরে পর থেকে তারা নিখোঁজ হয়। এরপর থেকে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। এলাকায় মাইকিং করা হয়। তাদের…
Read Moreসাভারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সাভারে পিকআপ ভ্যান চাপায় হাসেম মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। রবিবার সকাল ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাসেম মিয়া ও জাভেদ মিয়া নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেয়। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরে পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই হাসেম মিয়া নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জাভেদ মিয়াকে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ আরো জানায়, খবর পেয়ে সাভার…
Read Moreপ্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনা প্রধানের সাক্ষাৎ
ঢাকা, ২৪ জুন : সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠককালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা করেন। জেনারেল বেলাল বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
Read Moreগাজীপুরে বিজিবি মোতায়েন
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন উপলক্ষে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে বিজিবি সদস্যদের বহনকারী গাড়ি চলতে দেখা যাচ্ছে মহাসড়কে। বিভিন্ন এলাকা ঘুরে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহসিন রেজা জানান, ২৪ থেকে ২৭ জুন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Read Moreআজ থেকে গাড়ি চালানোর অধিকার পাচ্ছে সৌদি নারীরা
নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে আজ রবিবার থেকে রাস্তায় গাড়ি চালাতে পারবেন সৌদি নারীরা। স্থানীয় সময় ২৩ জুন মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। বিশ্বে একমাত্র সৌদি আরবেই এতদিন নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সৌদির মানুষ মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে সামাজিক গতিশীলতার নতুন যুগ উন্মোচন হবে। হানা আল খামরি নামে এক নারীবাদী লেখক সংবাদমাধ্যমে বলেন, নারীদের মুক্ত বিচরণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি আরও বলেন, সৌদি আরবের নারীরা পিতৃতান্ত্রিক কাঠামোতে বাস করে। তাদের গাড়ি চালানোর অনুমতি অনেক…
Read Moreকোচিং বন্ধে মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং বন্ধে ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ বাস্তবায়নের জন্য গঠিত মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার করা হচ্ছে। আজ শনিবার সংসদে জাসদের নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, এ নীতিমালা বাস্তবায়নের জন্য মেট্রোপলিটন-বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় এবং উপজেলা পর্যায়ে পৃথক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। নাহিদ বলেন, মেট্রোপলিটন/বিভাগীয় এলাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা ও উন্নয়ন) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত এসব কমিটি স্ব স্ব অধিক্ষেত্রে তৎপর রয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, কমিটির সুপারিশের…
Read Moreশেষ মুহূর্তের গোলে রক্ষা জার্মানির
ইনজুরি টাইমের গোলে শেষ রক্ষা হলো জার্মানির। শনিবার রাতে সুইডেনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সুবাদে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কা থেকে রক্ষা হলো জোয়াকিম লো’র শিষ্যদের। মেক্সিকোর বিপক্ষে হার দিয়ে শুরু করা জার্মানি এখন শেষ রাউন্ডে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে হারালেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে শেষ ষোলো। খেলার ৩২ মিনিটে ওলা তোইভোনেনের গোলে এগিয়ে যায় সুইডেন। এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশল নেয় দলটি। কিন্তু সেই কৌশল তাদের জন্য বুমেরাং হয়ে যায়। জার্মানির একের পর এক আক্রমণে তারা বিধ্বস্ত হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে মার্কো…
Read Moreপাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত নিজাম মণ্ডল (৪৫) আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ সাতটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, শনিবার রাত একটার দিকে ঢালারচরে ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে নিজামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
Read More