নাসিরনগরে বেয়াইয়ের হাতে বেয়াই খুন

khun_with_knifeব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মনসুর মিয়া(৪০)মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মনসুর মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে(২৩ জুন) আতোকুড়া গ্রামে বসত ঘরের বণ্টন নিয়ে মনসুর মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শেফা বেগমের সাথে কথা-কাটাকাটি হয়। পরে শেফা ফোন করে একই গ্রামের তার ভাই আহম্মদ মিয়াকে জানায়। আহম্মদ ঘটনাস্থলে এসে বেয়াই মনসুর মিয়া ও লায়েছ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এ সময় গুরুতর আহত মনসুরকে প্রথমে নাসিরনগর পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান মনসুর।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment