পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

nowka dubeমাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝ পদ্মায় ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। বুধবার সকালে প্রবল বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে।

প্রবল ঢেউয়ের আঘাতে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ডুবে যায়। তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা জানা যায়নি।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। যতটুকু জানতে পেরেছি যাত্রীদের উদ্ধার করা গেছে। তবে কতজনকে উদ্ধার করা হয়েছে এর সঠিক তথ্য এখনো জানতে পারিনি।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

Related posts

Leave a Comment