৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন

৩ জুন ২০২১(বিবিনিউজ):২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন। এটি দেশের ৫০ তম, আওয়ামী লীগ সরকারের ২১ তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে…

Read More

করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা

১১ জুন ,২০২০(বিবিনিউজ):২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের চেয়ে বাড়ানো হয়েছে। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা পর্যন্ত। বার্ষিক আয় ৩ লাখ টাকা হলে কর দিতে হবে না। চলতি বছরে যা আছে আড়াই লাখ টাকা। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বক্তৃতায় বলা হয়েছে, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা র। এর পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের…

Read More

অতিরিক্ত কেনাকাটা না করতে বাণিজ্যমন্ত্রীর অনুরোধ

১৮ মার্চ, ২০২০(বিবিনিউজ):জনগণকে স্বাভাবিক কেনাকাটার পরিবর্তে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের যে জোগান আছে, তাতে আমাদের কোনো অবস্থান থেকেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে। আজ বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করব। কারণ, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। গতকালই আমরা এ খবর পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘একশ্রেণির মানুষ আছে,…

Read More

সিল্ক রোড বিজনেস সামিটে যোগ দিতে এফবিসিসিআই সভাপতি চীন গেছেন

৬ ডিসেম্বর, ২০১৯ ( বিবিনিউজ) : এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সিল্ক রোড বিজনেস সামিট ২০১৯-এ যোগ দিতে আজ শুক্রবার চীন গেছেন। এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়,বিজনেস সামিটের প্রথম দিনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স (এসআরসিআইসি)-এর আয়োজিত এক্সিকিউটিভ বোর্ড অব জেনারেল এ্যাসেমব্লি সভায় অংশ নেবেন। ফোরামের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার এফবিসিসিআই সভাপতি প্রজেক্টস এন্ড দ্যা সাসটেইনেব্যল ডেভেলপমেন্ট অব বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিষয়ক প্যারালাল ফোরামে অংশ নেবেন। সেখানে তিনি বেল্ট এবং রোড সহযোগিতার মাধ্যমে বেসরকারী খাতকে সম্প্রসারিত করা…

Read More

চীনের প্রবৃদ্ধি হ্রাস

১৬ অক্টোবর, ২০১৯ ( বিবিনিউজ ) : চীনের জিডিপি প্রবৃদ্ধি গত প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে কমে চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ৬ শতাংশ। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাবে এই প্রবৃদ্ধি মন্থর হয়েছে। এএফপি’র জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মোট দেশীয় উৎপাদন প্রবৃদ্ধির হার (জিডিপি) দ্বিতীয় ত্রৈমাসিকের ৬.২ শতাংশ থেকে কমে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬ শতাংশে দাঁড়াতে পারে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ১৩ জন অর্থনীতিবিদ এ আশংকার কথা ব্যক্ত করেন। ১৯৯২ সালের পরে এটিই সবচেয়ে নিম্ন প্রবৃদ্ধির ত্রৈমাসিক। তবে পুরো বছরের…

Read More

চীনের প্রবৃদ্ধি হ্রাস

১৬ অক্টোবর, ২০১৯ ( বিবিনিউজ ) : চীনের জিডিপি প্রবৃদ্ধি গত প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে কমে চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ৬ শতাংশ। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাবে এই প্রবৃদ্ধি মন্থর হয়েছে। এএফপি’র জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মোট দেশীয় উৎপাদন প্রবৃদ্ধির হার (জিডিপি) দ্বিতীয় ত্রৈমাসিকের ৬.২ শতাংশ থেকে কমে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬ শতাংশে দাঁড়াতে পারে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ১৩ জন অর্থনীতিবিদ এ আশংকার কথা ব্যক্ত করেন। ১৯৯২ সালের পরে এটিই সবচেয়ে নিম্ন প্রবৃদ্ধির ত্রৈমাসিক। তবে পুরো বছরের…

Read More

সাভারে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভার ,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):হাতের নাগালে শ্রমিকদের বেতন পাওয়ার কথা চিন্তা করে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের রাজফুলবাড়িয়া এলাকার একে এইচ নিটিং এন্ড ডাইংয়ের সামনে ফিতা কেটে এ ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এখন থেকে ওই এলাকার কয়েক হাজার শ্রমিক ওই বুথ থেকে সহজেই বেতনের টাকা উত্তোলন করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একে এইচ গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,ম্যানেজিং ডিরেক্টর সামছুল আলম ,ডিএমডি আবুল…

Read More

রোজার ঈদের আগেই ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপস চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ): আগামী রোজার ঈদের আগেই ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপস চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে মোবাইলের নতুন এই অ্যাপসের মাধ্যমেই ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন ঘরমুখো যাত্রীরা। আজ রোববার দুপুরে রেলওয়ের এই উদ্যোগের কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন। আগামী মাসের মাঝামাঝিতেই এই অ্যাপ উদ্ধোধন করার সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। এর আগে আজ সকাল ১১টায় রাজধানীর রেল ভবনে ট্রেনের ডিজিটাল টিকেটিং অ্যাপের কার্যক্রমের বিষয়ে বৈঠক করে সংশ্লিষ্ট পক্ষগুলো। উক্ত বৈঠক শেষে দুপুর ১টায় সাংবাদিকদের অ্যাপসের কথা জানান রেলমন্ত্রী। রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ করার জন্য পরীক্ষামূলকভাবে…

Read More

চালের দাম এক সপ্তাহের মধ্যেই কমবে

বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য মাঝখানে দুই-তিন দিন যানবাহনের সমস্যা ছিল। এ কারণে চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যান্যদের সাথে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমে আসবে। এ মাসে চালের দাম আর বাড়েনি— একথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চিকন চালের দাম কিছুটা…

Read More

ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি ব্যক্তিদের ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সকল তফসিলি ব্যাংক হতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করার জন্য নির্দেশন দিয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবরে প্রেরিত এক সার্কুলারে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণ খেলাপী ব্যক্তিগণ জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন বিধায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। সার্কুলারে এই প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার…

Read More