বাংলাদেশে চার কোটি মানুষের কর দেয়া উচিত : অর্থমন্ত্রী

১৩ নভেম্বর, ২০১৮ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে বর্তমানে যে অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয়েছে তাতে অন্তত চার কোটি মানুষের কর দেয়া উচিত। অথচ বর্তমানে কর দিচ্ছেন মাত্র ৩০ লাখ মানুষ। তিনি বলেন, বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরো বাড়ানো সম্ভব। মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আয়কর মেলার সমন্বয়ক ও এনবিআরের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন। অফিসার্স…

Read More

বাজারদর: কমেছে পেঁয়াজের দাম, স্থিতিশীল সবজির বাজার

ঈদুল আজহার কয়েকদিন আগে রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের সরবরাহ। ফলে এ সময় অন্যান্য মশলাজাতীয় পণ্যের দাম যখন বাড়তি তখন কমে যায় পেঁয়াজের দাম। ঈদের দুই সপ্তাহ পর আবারও দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির। বিশেষ করে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, মোহাম্মপুর কৃষি মার্কেট ও শান্তিনগরসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে পেঁয়াজের দামের এ তথ্য পাওয়া যায়। এ ছাড়া সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর নিয়ে প্রতিবেদনেও পেঁয়াজের দাম কমার তথ্য জানানো হয়েছে। রাজধানীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি আমদানিকৃত…

Read More

আসছে পুলিশের নতুন ব্যাংক

‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’ নামে আসছে পুলিশের ব্যাংক। ব্যাংকটির অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বৈঠকে ব্যাংকের অভ্যন্তরীণ বোনাস ও আয়ব্যয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রাস্ট্র ব্যাংকের আদলে পুলিশ বাহিনীর জন্য একটি স্বতন্ত্র ব্যাংকের অনুমোদন চেয়ে গত মার্চে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে পুলিশ সদর দপ্তরের কল্যাণ ট্রাস্ট। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল। এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী…

Read More

ঋণ ও আমানতে সুদ কমছে আজ থেকে

ব্যাংক খাতে ঋণের সুদহার পহেলা জুলাই থেকে সিঙ্গেল ডিজিটে নামবে বলে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি’র ঘোষণা দিয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে ব্যাংক হলিডের কারণে গতকাল রবিবার লেনদেন বন্ধ থাকায় ঋণ ও আমানতে ব্যাংকগুলো আজ সোমবার থেকে নতুন সুদহার কার্যকর করবে। প্রথম পর্যায়ে ব্যাংকগুলো শুধু শিল্প ঋণে ৯ শতাংশ সুদ নেবে। আর তিন মাস মেয়াদি আমানতে সুদ দেবে সর্বোচ্চ ৬ শতাংশ। পর্যায়ক্রমে অন্য সব ক্ষেত্রে সুদহার কমানো হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এদিকে, আজ সোমবার গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংকগুলোর এমডিদের একটি পূর্ব নির্ধারিত বৈঠক হওয়ার কথা…

Read More

তেইশ বছরের মধ্যে নিঃশেষ হবে দেশীয় প্রাকৃতিক গ্যাস: পেট্রোবাংলার পূর্বাভাস

দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪১২ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর বিভিন্ন কূপ থেকে উত্পাদন হয় ২৭৯ কোটি ঘনফুট। ফলে ঘাটতি থাকছে প্রায় ১৩২ কোটি ঘনফুট। ২০৪১ সাল নাগাদ চাহিদা বেড়ে দাঁড়াবে ৬৭৮ কোটি ঘনফুটে। তবে এর মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে, এখন যেসব কূপ থেকে উত্পাদন হচ্ছে সেগুলোর মজুদ ফুরিয়ে যাবে। অর্থাৎ ওই সময় দেশীয় উত্স থেকে গ্যাস উত্পাদন শূন্যতে দাঁড়াবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যৌক্তিকতা নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দেয়া এক প্রতিবেদনে এই চিত্র ও পূর্বাভাস তুলে ধরেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলা ওই প্রতিবেদনে…

Read More

মেহেরপুরে জমে উঠেছে ঈদ বাজার

মেহেরপুর ৩০ মে: রমজানের প্রথম দশক শেষ হবার সাথে সাথে মেহেরপুরে ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে। দোকানগুলোতে ক্রেতা-সাধারণের ভিড় ক্রমেই বাড়ছে। বেচা-বিক্রিতে ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন। বরাবরের মত এ বছরও মেহেরপুরের মার্কেটে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। নানা রকম ডিজাইন আর হিন্দি সিনেমার নাম অনুসারে বেশ জনপ্রিয় ভারতীয় পোশাকগুলো। এ বছর মেয়েদের জন্য দোকানিরা এনেছেন বাজিরাও মাস্তানি, বাগি ড্রেস, সামপুরা, লং কোটি, মাসাককালী, ওয়াইফাই, ক্যাকটাস, থ্রি ডি, বিভা, বিশাল, লকনা, আশিকী, পাখি, ফ্লোরটাচ, জয়পুরী, মাস্তানীয়া, সুইচ লন, কান্দী ভাঙ্গা, কাশিশ, ভিনয়। কিরণমালা, মধুমালা, মায়াপরী, পাকিস্তানি লনসহ বিভিন্ন নামের থ্রিপিস ও…

Read More

নাটোরে আম সংগ্রহ কার্যক্রম শুরু আগামীকাল

নাটোর, ২৪ মে : রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে জেলায় আম সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দুই মাসব্যাপী এ সংগ্রহ কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে নাটোরে উৎপাদিত ১২ জাতের আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে এ সময়সূচির অনুসরণ শুরু হবে। পরবর্তীতে ৫ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলী জাতের আম, ১০ জুন থেকে হাড়িভাঙ্গা আম, ২০ জুন থেকে আ¤্রপালী,…

Read More

রমজানে বাজার পরিস্থিতি ঊর্ধ্বমুখী

পবিত্র রমজানে বাজার পরিস্থিতি থাকে ঊর্ধ্বমুখী। রমজান আসলেই খরচ বেড়ে যায় সাধারণ মানুষের। এ নিয়ে প্রতি বছর সরকারের বিভিন্ন বিভাগ থেকে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। অনেক সময় অভিযান চালানো হয়। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। অনেকে প্রকাশ করেছেন ক্ষোভ। অসাধু ব্যবসায়ীরা রমজান শুরুর অনেক আগে থেকেই খাদ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। রমজানের সময় চিনি, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় এবং তা এমন পর্যায়ে পৌঁছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। বর্তমানে বাজারে চিনির মূল্য…

Read More

কারণ ছাড়াই পেঁয়াজ চিনির দাম বাড়ছে

ভোক্তাদের শঙ্কাই তাহলে সত্যি হচ্ছে! রমজানের আগেই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন ও শুকনা মরিচের দাম বেড়েছে। আর গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। অথচ রমজান উপলক্ষে এবার চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি নিত্যপণ্যের মজুদ রয়েছে। পবিত্র রমজান শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় হতাশ ভোক্তারা। এদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের মূল্য বৃদ্ধি রোধে মাঠে নামছে একাধিক গোয়েন্দা সংস্থা। নিত্যপণ্যের অবৈধ…

Read More

আগামী ৭ জুন বাজেট পেশ করা হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করা হবে। বর্তমান সরকারের এটি শেষ বাজেট এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা। সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদ্যস্যদের সঙ্গে বৈঠক কালে মন্ত্রী এসব কথা জানান। এ সময় মুহিত বলেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, জ্বালানি ও বিদ্যুৎ এবং অবকাঠামো খাতকে প্রাধান্য দেওয়া হবে। বর্তমান সরকার দারিদ্র দূরীকরণে সাফল্য দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন,দেশে বর্তমানে দারিদ্র পীড়িত মানুষের…

Read More